WHAT'S NEW?
Loading...
Showing posts with label আচার. Show all posts
Showing posts with label আচার. Show all posts
 

আচার নামটি শুনলেই জিভে পানি চলে আসে। আমের আচার, জলপাইয়ের আচার অথবা বরই আচার নানা রকম আচার তৈরি করা হয়। অনেকে সবজি আচার তৈরি করে থাকেন। বেগুনের আচার তৈরি করেছেন কখনও? বেগুন দিয়ে মজাদার আচার তৈরি করা সম্ভব। ভাবছেন কীভাবে? আসুন তাহলে জেনে নিন রেসিপিটি।

উপকরণ:
২৫০ গ্রাম বেগুন পাতলা করে কাটা
২ টেবিল চামচ সরিষা বীচি
ভিনেগার
১ কাপ সরিষা তেল
৪টি কাঁচা মরিচ
৮ কোয়া রসুনের কোয়া
১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
১/২ চা চামচ হলুদের গুঁড়ো
১ চা চামচ জিরা গুঁড়ো
২ চা চামচ মরিচের গুঁড়ো
এক কাপ ভিনেগার

প্রণালী:
১। বেগুন পাতলা করে কেটে লবণ পানির মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখুন।
২। এক ঘন্টা পর বেগুন থেকে পানি ঝরিয়ে নিন। এর সাথে সরিয়া বীচি এবং ভিনেগার মেশান।
৩। একটি প্যানে তেল গরম করতে দিন। তেলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিন। বাদামী রং হওয়ার পর্যন্ত ভাজুন।
৪। ভাজা হয়ে গেলে বেগুনগুলো প্যান থেকে নামিয়ে ফেলুন।
৫। একই তেলে কাঁচা মরিচ, আদা এবং রসুন দিয়ে নাড়ুন।
৬। এবার তেলে সরিয়া বাটা, গোলমরিচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি, ভিনেগার এবং ভাজা বেগুন দিয়ে দিন।
৭। এরসাথে লবণ দিয়ে অল্প আঁচে ৫ মিনিট রান্না করুন।
৮। পাঁচ মিনিট পর নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার বেগুনের আচার।

ভিডিও দেখুনঃ

Source: Priyo.com

জ্বিবে জল আনার জন্য আজকের রেসিপি আয়োজনে রয়েছে কাঁচা আম আর নাগা মরিচের চাটনি । অনেক মজার এই চাটনির পুরো প্রণালী দেখে নিন।

উপকরনঃ
  • কামরাঙ্গা/নাগা মরিচ ৮ টা ২ টুকরো করে নিতে হবে (অল্প ঝাল খেতে চাইলে ৫ টা মরিচ নিলেই হবে)
  • আম ৩ কেজি
  • তেতুল ১ কেজি
  • খেজুর গুড় ২ কেজি
  • পাচ-ফোড়ন ১ টেবিল চামচ
  • সিরকা ১/২ কাপ
  • সরিষার তেল ২ কাপ
প্রণালীঃ
  • একটি পাত্রে তেল দিয়ে পাচ-ফোড়ন দিয়ে এরপর তেতুল আর কুচি করা আম দিয়ে কষিয়ে নিতে হবে। 
  • এরপর গুড় দিয়ে আম সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে। 
  • এরপর নাগা মরিচ দিয়ে সিরকা দিয়ে নাড়তে হবে। 
  • ১০ মিনিট পর নামিয়ে নিতে হবে।

Source: Shajgoj.com

আমার মনে এমন মানুষ খুজে পাওয়া দায় যে টক পছন্দ করে না। স্বাভাবিক হারে ১০০% এর মধ্যে ৮০% মানুষেই টক পছন্দ করে। আর টক প্রেমিদের একটি প্রিয় খাবার হল আমড়া। তো চলুন দেরি না করে ঝটপট শিখে নেই কিভাবে তৈরি করতে হয় এই আমড়ার আচার।।



উপকরনঃ
  • আমড়া ১২ টা
  • সির্কা ১ কাপ
  • হলুদ গুড়া ১/২ চা চামচ
  • মরিচ গুড়া ১ টেবিল চামচ
  • আদা বাঁটা ১/২ চা চামচ
  • রসুন বাঁটা ১ চা চামচ
  • সরিষার তেল ৩/৪ কাপ
  • লবন স্বাদমত
  • শুকনা মরিচ ২ টি
প্রণালীঃ 
  • খোসা ফেলে আমড়া ফালি করে কেটে সির্কাতে ১০-১২ ঘন্টা ভিজিয়ে রেখে তুলে নিন।
  • এখন হলুদ ও লবন দিয়ে মেখে ১ দিন কড়া রোদে শুকিয়ে নিন।
  • গরম তেলে সব মসলা,আমড়া ও সির্কা দিয়ে নাড়ুন।আচার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

Source: Shajgoj.com