WHAT'S NEW?
Loading...
Showing posts with label পনির. Show all posts
Showing posts with label পনির. Show all posts

অনেক সময় ইচ্ছা করলেও সম্ভব হয় না স্ট্রবেরি চিজ কেক বানিয়ে খেতে। তাই আপনাদের জন্য স্ট্রবেরি চিজ কেক এর রেসেপিটা পোস্ট করলাম।  আশা করি আপনি আপনার চাহিদা মত বানিয়ে খাবেন।আমরা সাধারনত কেক দোকান থেকে কিনে খাই। কিন্তু ঘরে বসে নিজে চেষ্টা করে বানিয়ে খেলে কেমন হয় ? তাই সবাই রেসিপিটা বানিয়ে দেখুন। আর বুঝে নিন আসল স্বাদ।

বটম লেয়ারঃ
  • বিস্কিটের গুঁড়ো – ২ কাপ
  • চিনি – ২ টেবিল চামচ
  • বাটার – ৩ টেবিল চামচ

মিডেল লেয়ার(ফিলিং)-
  • ক্রিম চিজ – ১৬ আউন্স/ ২ প্যাকেট
  • চিনি -৩/৪ কাপ
  • ভ্যানিলা এক্সট্র্যাক্ট – ১ টেবিল চামচ
  • ডিম – ২ টি

টপ লেয়ারঃ
  • সাওয়ার ক্রিম – ২ কাপ
  • চিনি – ১/২ কাপ
  • ভ্যানিলা এক্সট্র্যাক্ট – ১ চা চামচ
  • স্ট্রবেরি – ২-৩ টি (ডেকোরেশন এর জন্য)
  • স্ট্রবেরি জেলি – ১২ আউন্স
  • কর্ণফ্লাওর – ২ টেবিল চামচ
  • পানি – ১/৪ কাপ

প্রণালীঃ 
  • ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট অথবা ১৭৫ ডিগ্রী সেলসিয়াস এ প্রি-হিট করে নিন।
  • একটি পাত্রে বটম লেয়ারের উপকরণগুলো একসাথে ভালভাবে মিশিয়ে নিন এবং পাই ফর্ম বা স্প্রিং ফর্মে সমান করে বিছিয়ে দিন।
  • প্রি-হিটেড ওভেনে মিশ্রণটি ১০মিনিট বেক করে নিন।
  • এবার অন্য একটি পাত্রে মিডেল লেয়ারের উপকরণগুলো ভালভাবে মিশিয়ে নিন যতক্ষণ পর্যন্ত না তা মোলায়েম হয়।এবার বিস্কিটের লেয়ারের উপর সমান করে ক্রিম ছিজের লেয়ারটি বিছিয়ে দিন এবং প্রি-হিটেড ওভেনে ৫০-৫৫ মিনিট পর্যন্তবেক করুন যতক্ষণ পর্যন্ত তা সেট হয়।
  • বের করে ১০-১৫ মিনিট ঠাণ্ডা হতে দিন
  • জেলি,কর্ণফ্লাওর এবং পানি বাদে বাকি উপকরণগুলো ভালভাবে মিশিয়ে বেকিং ট্রে তে বিছিয়ে ৫ মিনিট বেক করুন এবং বের করে ভালভাবে ঠাণ্ডা হতে দিন।
  • চুলাতে একটি প্যানে জেলি,কর্ণফ্লাওর এবং পানি ঘন না হওয়া পর্যন্ত জালদিন। ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে নিন এবং তারপর ঠাণ্ডা চিজ কেকের উপরবিছিয়ে দিন।
  • আস্ত স্ট্রবেরি পাতলা করে কেটে কেকের উপর ছড়িয়ে দিন।
  • ফ্রিজে কমপক্ষে ৫-৬ ঘণ্টা রেখে পরিবেশন করুন মজাদার চিজ কেক।

Source: Genesisblogs