WHAT'S NEW?
Loading...
Showing posts with label বৈশাখ. Show all posts
Showing posts with label বৈশাখ. Show all posts

আর  ক’দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখ এ মেনু তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম !এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি , বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ মাছ নয় , বৈশাখের খাবারগুলোতে আপামর গ্রামবাংলার খুব সাধারণ দেখানো খাবারগুলোর অসাধারণ স্বাদ খুঁজে পাওয়া যায় এই ভেবেই রেসিপিগুলো দেয়া। অনেকগুলো ভর্তার আইটেম একসাথে দেয়া সম্ভব নয় বলে পর্ব আকারে দেয়া হল। মজার মজার ভর্তার আইটেম টুকে  রাখতে চোখ রাখুন বাংলার রাঁধুনির পেজে। আশা করি আপনাদের ভাল লাগবে।

(১) টুনা মাছের ভর্তা

প্রনালী
টুনা মাছের টিন থেকে টুনা ঝুরি করে নিন, অল্প তেলে ভেজে নিন এবার পেয়াজ ,কাচামরিচ, ধনিয়াপাতা কুচি,স্বাদমত লবন আর সরিষার তেল দিয়ে মেখে নিন।

(২) সবুজ টমেটোর টক

প্রনালী
টমেটো হাফ করে কেটে প্যান এ একদম অল্প তেল দিয়ে বশিয়ে দিন।টমেটো নরম হয়ে গলে গেলে বেশি করে গরম পানি দিয়ে জাল এ বশিয়ে দিন।টমেটো গলে ঝোলের সাথে মিশে গেলে লবন স্বাদ মত দিয়ে দিন।  অন্য একটা প্যান এ তেল গরম করে রশুন কুচি আর শুকনা মরিচ দিয়ে টমাটোর ঝোল এ ফোড়ন দিন।ব্যাস হয়ে গেল ইজি টমেটোর টক।

(৩) কুচি রশুন ভর্তা

প্রনালী

পাটায় পিষেও করতে পারেন। রশুন মিহি কুচি করে কেটে নিন ,এবার ওভেনে এই কুচি ১ মিনিট গরম করে নিন ,এখন শুকনা মরিচ টালা ,অল্প মিহি করে কাটা ধনিয়া পাতা কুচি , লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। ব্যস রেডি !



রেসিপি - shajgoj.com

আর  ক’দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখ এ মেনু তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম !এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি , বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ মাছ নয় , বৈশাখের খাবারগুলোতে আপামর গ্রামবাংলার খুব সাধারণ দেখানো খাবারগুলোর অসাধারণ স্বাদ খুঁজে পাওয়া যায় এই ভেবেই রেসিপিগুলো দেয়া। অনেকগুলো ভর্তার আইটেম একসাথে দেয়া সম্ভব নয় বলে পর্ব আকারে দেয়া হল। মজার মজার ভর্তার আইটেম টুকে  রাখতে চোখ রাখুন বাংলার রাঁধুনির পেজে। আশা করি আপনাদের ভাল লাগবে।

(১) সবুজ সবুজ ঝাল ধনিয়া পাতা ভর্তা

উপকরণ
  • ·        ধনিয়া পাতা কুচি ২ কাপ
  • ·        রসুন কোয়া ৬ -৭ টি
  • ·        কাচা মরিচ কুচি ( ইচ্ছা মত )
  • ·        লবন স্বাদমত
  • ·        সরিষার তেল ২ চা চামচ

প্রনালী
ব্লেন্ডার এ উপরের সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। পাটাতেও বাটতে পারেন।  আমি চপার এ করেছি তাই পাতা মিহি হয়েছে কিন্তু পেস্ট হয়নি। এভাবেও অন্য রকম লাগে ট্রাই করে এখতে পারেন। যাই করুন টেস্ট সব ভাবেই একই রকম। ভাতের সাথে পরিবেশন করুন এই ভর্তা।

(২) রুই মাছের ভর্তা

উপকরণ
  • ·        রুই মাছের টুকরা
  • ·        হলুদ গুড়া 
  • ·        মরিচ গুড়া
  • ·        পেয়াজ কুচি
  • ·        কাঁচামরিচ কুচি
  • ·        টমেটো কুচি
  • ·        অল্প আদা মিহি কুচি
  • ·        সরিষার তেল
  • ·        স্বাদমত লবণ

প্রনালী
উপকরণের পরিমান উল্লেখ করা হয় নি। নিজে আন্দাজ করে দিলেই হবে।  রুই মাছের টুকরা লবণ ,হলুদ গুড়া , মরিচ গুড়া দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিন। মচমচে করে ভাজবেন । এবার কাটা ছাড়িয়ে নিন। এবার পেয়াজ কুচি , কাঁচামরিচ কুচি , টমেটো কুচি ,অল্প আদা মিহি কুচি , সরিষার তেল, স্বাদমত লবণ দিয়ে মাখিয়ে নিন , গরম ভাতের সাথে পরিবেশন করুন।


(৩) ডাল ভর্তা

উপকরণ
  • ·        ডাল (শুকানো)
  • ·        হলুদের গুড়ো
  • ·        পেয়াজ কুচি
  • ·        শুকনা মরিচ
  • ·        সরিষার তৈল
  • ·        লবণ স্বাদ মত

প্রনালী

ডাল অল্প হলুদ আর লবন দিয়ে সিদ্ধ করে নিন , সিদ্ধ হয়ে গলে গেলে পেয়াজ কুচি , শুকনা মরিচ ফাকি আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। আমি বেশির ভাগ সময় ১ দিনের পুরনো কিংবা বাসী ডাল শুকিয়েএই ভর্তা করি। অনেক মজা হয় !



রেসিপি - shajgoj.com

আর  ক’দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখ এ মেনু তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম !এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি , বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ মাছ নয় , বৈশাখের খাবারগুলোতে আপামর গ্রামবাংলার খুব সাধারণ দেখানো খাবারগুলোর অসাধারণ স্বাদ খুঁজে পাওয়া যায় এই ভেবেই রেসিপিগুলো দেয়া। অনেকগুলো ভর্তার আইটেম একসাথে দেয়া সম্ভব নয় বলে পর্ব আকারে দেয়া হল। মজার মজার ভর্তার আইটেম টুকে  রাখতে চোখ রাখুন বাংলার রাঁধুনির পেজে। আশা করি আপনাদের ভাল লাগবে। 


(১) ইলিশ সরিষা ভর্তা
উপকরণ
  • ·        ইলিশ মাছ কয়েক টুকরা (অল্প জিরা গুরা লবন দিয়ে মেখে তেলে এ খুব মচ মচে করে ভেজে নেয়া)
  • ·        সাদা সরিষা বাটা ২ টেবিল চামচ
  • ·        লবন স্বাদমত
  • ·        সরিষার তেল
  • ·        পেয়াজ কুচি

প্রনালী
ইলিশ মাছ কাঁটা ছাড়িয়ে নিন এবং ঝুরি করে নিন। এবার এই ইলিশ ঝুরির সাথে সাদা সরিষা বাটা লবন স্বাদমত সরিষার তেল পেয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।

(২) লইট্টা শুটকি ভর্তা


উপকরণ
  • ·        লইট্টা শুটকি হাফ কাপ
  • ·        পেয়াজ ৩ টা
  • ·        রসুন কোয়া ৭- ৮ টা
  • ·        মরিচ ৭- ৮ টা ( কম বেশি করা যাবে )
  • ·        ধনিয়া পাতা কুচি
  • ·        লবন স্বাদমত
  • ·        সরিষার তেল অল্প

প্রনালী
শুটকি গুলুকে গরম পানিতে ভিজিয়ে রাখুন  ১০ মিনিট।এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে.তাওয়াতে মচমচে করে ভেজে নিন।এবার একটা তাওয়াতে পেয়াজ রসুন মরিচ ধিমি আঁচে ভেজে নিন।ঢাকনা লাগিয়ে দিলে পেয়াজ সিদ্ধ হতে সময় নিবে না।দেখবেন পেয়াজ রসুন মরিচ সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন এটা রেডি।
এবার এই ভেজে নেয়া পেয়াজ রসুন মরিচ গুলুর সাথে ভাজা শুটকি ধনিয়া পাতা কুচি লবন আর অল্প তেল দিয়ে চপার কিংবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন.পাটাতে ও বাটতে পারেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ভর্তা।

(৩) তেলাপিয়া মাছের ভর্তা

উপকরণ
  • ·        তেলাপিয়া মাছের ফিলে
  • ·        পেয়াজ কুচি
  • ·        শুকনা মরিচ টালা
  • ·        সরিষার তেল

প্রনালী

উপকরণ সবগুলোই নিজের চাহিদা মতন দিয়ে নিবেন। তেলাপিয়া মাছের ফিলে লবণ আর মরিচ গুড়া দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিন , এবার পেয়াজ কুচি , শুকনা মরিচ টালা ,সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন, অল্প আদা মিহি কুচি দিতে পারেন সাথে ,গরম ভাতের সাথে পরিবেশ করুন!


রেসিপি - shajgoj.com

আর  দু’দিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না!  তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অতিথিদের আপ্যায়নের জন্যে পারফেক্ট  ইলিশ পোলাও। তবে চলুন দেখে নেয়া যাক  এর পুরো প্রণালী।

উপকরণ

  • ·        ইলিশের টুকরা ৬ টি
  • ·        কালিজিরা চাল /পোলাও চাল- ৪ কাপ
  • ·        টক মিষ্টি দই ১ কাপ
  • ·        পেয়াজ বাটা এক কাপ
  • ·        রসুন বাটা এক চা চামচ
  • ·        আদা বাটা ১চা চামচ
  • ·        কাচামরিচ বাটা -আধা চা চামচ
  • ·        কাঁচা মরিচ ১০/১২ টি
  • ·        তেজপাতা ১ টি ,এলাচি ২ টি , দারচিনি ১ টি টুকরা গোটাগোলমরিচ ৪/৫ টি
  • ·        তেল এক কাপ
  • ·        পেয়াজ বেরেস্তা আধা কাপ
  • ·        লবন স্বাদমত
প্রনালী
 দিয়ে মাখিয়ে রাখুন ১০ মিনিট এইবার চুলায় কড়াই দিয়ে তাতে একে একে তেল, পেয়াজ বাটা, রসুন বাটা,কাচা মরিচ বাটা এবং লবন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার তার মধ্যে মাছের টুকরোগুলো ছেড়ে দিন। এরপর মাছগুলো এপিট ওপিট করে তার মধ্যে দই আর ৪/৫ টি কাচামরিচ দিয়ে দিন। একটু নেড়ে ( তবে সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়) ঢাকনা দিয়ে অল্প আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। মাছ হয়ে গেলে সাবধানে মাছের টুকরোগুলো তুলে নিন।

এইবার অন্য একটা পাতিলে তেল দিয়ে গরম মসলা দিন তারপর চাল আর আদার রস দিয়ে চাল টা একটু ভাজুন কড়াইয়ে থাকা ঐ মসলা তাও চাল এর সাথে দিয়ে দিন দিয়ে দিন। চালটা মসলার সাথে ভালোভাবে মেশান এবং পোলাও রান্নার মত পানি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে মধ্যম আঁচে রান্না করুন। পোলাও প্রায় ৯৫ % হয়ে এলে ওপর থেকে কিছু পোলাও তুলে নিন। তারপর মাছগুলো সমান করে বিছিয়ে দিন তার উপরে পেয়াজ বেরেস্তা , কাচামরিচ দিয়ে আর বাকি পোলাও দিয়ে ঢেকে দিন রান্না করা মাছের টুকরোগুলো।  এইবার অল্প আঁচে আরো ১০ মিনিট দমে রান্না করুন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও জ্বিভে জল আনা ইলিশ পোলাও।



রেসিপি - shajgoj.com
খাবারের নাম শুনে অন্যরকম লাগলেও আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। দারুণ মজার এই আইটেমটি চলতে পারে যেকোনো অকেশনে। আর সামনেই তো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনে গরম পোলাও , ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করুন মজাদার বেগুনের রোস্ট । চলুন দেখে নিই এর  পুরো প্রণালী।

প্রথম ধাপে যা যা লাগবে

  • ·        ১ টা বড় বেগুনের বড় টুকরা
  • ·        জিরা গুরা
  • ·        লবন স্বাদ মত


বেগুন মোটা পিস করে কেটে নিন ,এবার জিরা গুড়া লবণ দিয়ে মেখে অল্প তেলে ভেজে নিন ,হাল্কা লাল করে এক সাইড এরপর আরেক সাইড লাল করে ভেজে নিন, খুব বেশি ভাজার দরকার নেই।ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখুন ।

দ্বিতীয় ধাপে এবার রোস্টের জন্য যা যা লাগবে
  • ·        পেয়াজ কুচি হাফ কাপ
  • ·        আদা বাটা ২ চা চামচ
  • ·        রসুন বাটা ২ চা চামচ
  • ·        টক দই ২ টেবিল চামচ
  • ·        জয়ফল ও জয়েত্রী কিসমিস বাটা ২ চা চামচ
  • ·        পোস্ত দানা বাটা ১ চা চামচ
  • ·        গরম মসলা গুরা ২ চা চামচ
  • ·        এলাচি ৪- ৫ টি
  • ·        দারুচিনি ২ স্টিক
  • ·        বেরেস্তা ১ কাপ
  • ·        ঘি / তেল ৪ টেবিল চামচ
  • ·        লবন পরিমান মত


যেভাবে তৈরি করবেন
প্রথমে হাড়িতে ঘি / তেল দিয়ে এলাচি ৪- ৫ টি ,দারুচিনি ২ স্টিক দিন। এরপর দিন পেয়াজ কুচি। লাল করে ভাজা হলে এতে একে একে আদা বাটা, রসুন বাটা, টক দই, জয়ফল ও জয়েত্রী কিসমিস বাটা, পোস্তদানা বাটা, গরম মসলা গুরা আর লবন পরিমান মত দিয়ে মশলা কষে নিন (আমি ভুনা টাইপ করতে চেয়েছি তাই কোন দুধ না পানি দিয়ে ঝোল করিনি )।


মশলা কষে আসলেই এতে ভাজা বেগুনের পিসগুলো দিয়েসামান্য পানি আর কয়েকটা আস্ত কাচা মরিচ দিয়ে ধিমি আঁচে রান্না করুন ১০ মিনিট।  এবার বেগুনের পিসগুলোর উপর বেরেস্তা ছড়িয়ে দিয়ে ধিমি আঁচে রান্না করুন আরও ১০ মিনিট। ব্যাস রেডি হয়ে গেলে গরম গরম মজাদার বেগুনের রোস্ট।



রেসিপি - shajgoj.com