WHAT'S NEW?
Loading...
Showing posts with label সবজি. Show all posts
Showing posts with label সবজি. Show all posts
 

মাংস খেতে খেতে বিরক্ত চলে এসেছে নিশ্চয়। স্বাদ বদলাতে অনেকেই সবজি, মাছ রান্না করছেন। প্রতিদিন একই ধরণের সবজি খেতে কার ভাল লাগে বলুন? সবজি রান্নাটি একটু ভিন্নভাবে করা গেলে দারুন হয়, তাই না? প্রতিদিনকার সবজি রান্না করুন একটু ভিন্নভাবে রেস্টুরেন্ট স্টাইলে।

উপকরণ:

গ্রেভির জন্য
  • ৩টি বড় টমেটো
  • ২টি মাঝারি আকারে পেঁয়াজ
  • ২ টেবিল চামচ কাজুবাদাম
  • ১-১/২ টেবিল চামচ তেল
 
সবজির জন্য
  • ১/৪ কাপ আলু কুচি
  • ১/৪ কাপ গাজর কুচি
  • ১/৪ কাপ ফুলকপি
  • ১/৪ কাপ বিনস
  • ১/৪ কাপ মটরশুঁটি
  • ১/৪ কাপ ক্যাপসিকাম কুচি
  • ১/৪ কাপ পনির কুচি
  • ২-৩ টেবিল চামচ মাখ
  • ২-৩ টেবিল চামচ ক্রিম
  • ধনেপাতা কুচি
  • লবণ স্বাদমত
  • ১-১/২ টেবিল চামচ কাশ্মেরী লাল মরিচ গুঁড়ো
  • ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
  • ১ চা চামচ জিরা গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • ১/২ চা চামচ কাসরি মেথি
  • ১/২ চা চামচ আদা রসুন পেস্ট
  • ৩-৫ টেবিল চামচ তেল
  • ১টি ভাজা পাঁপড় (ইচ্ছা)

প্রণালী:
  • গ্রেভির জন্য প্রথমে প্যানে তেল গরম করতে দিন।
  • এরপর এতে টমেটো কুচি, কাজুবাদাম এবং পেঁয়াজ কুচি দিয়ে মঝারি আঁচে নাড়ুন।
  • টমেটো নরম হয়ে এলে এতে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন।
  • এখন আরেকটি প্যানে তেল গরম করতে দিন। এতে আলু কুচি, গাজর কুচি দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন।
  • আবার ফুলকুপি, বিনস, এবং পনির দিয়ে ভেজে নামিয়ে ফেলুন।
  • এখন বাকি তেলের সাথে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে আদা রসূনের পেস্ট দিয়ে নাড়ুন।
  • এরপর এতে টমেটো পেস্ট, লবণ, লাল মরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়ুন।
  • বলক না আসা পর্যন্ত এটি নাড়তে থাকুন।
  • গ্রেভি রান্না হয়ে গেলে এতে মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি দিয়ে ২-৩ মিনিট নাড়ুন।
  • তারপর এতে ভাজা সবজিগুলো দিয়ে দিন।
  • ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসরি মেথি দিয়ে দিন।
  • এবার ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন।
  • শেষে ক্রিম, ধনে পাতা কুচি দিয়ে দিন।
  • চুলা থেকে নামানোর আগে ভাজা পাঁপড় গুঁড়ো করে দিয়ে মিশিয়ে নিন।
  • ব্যস তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইল মিক্স ভেজি সবজি!
পুরো রেসিপিটি ভিডিওতে দেখুন! 


Source: Priyo.com
 

গাজর একটি স্বাস্থ্যকর সবজি। গাজর ভিটামিন এ, ভিটামিন সি এবং  বিটা ক্যারোটিন এ ভরপুর থাকে। পুষ্টিতে সমৃদ্ধ গাজরের স্বাস্থ্য উপকারিতা প্রচুর।  গাজর কাঁচা, সিদ্ধ বা রান্না করেও খাওয়া যায়। গাজরের কয়েকটি স্বাস্থ্যকর খাবার প্রস্তুত প্রণালী জেনে নিই চলুন।

১। ক্যারট রাইস
চুলায় মাঝারি আঁচে একটি পাত্র বসান। পাত্রে সামান্য তেল দিন। এবার এতে বুটের ডাল, মটরের ডাল, সরিষা বীজ এবং জিরা দিন। এর মধ্যে কারী পাতা ও এক কাপ গাজর কুচি যোগ করুন। অল্প আঁচে ৫ মিনিট রান্না করুন। লবণ ও হলুদ যোগ করুন। এবার এর মাঝে ভাত যোগ করুন। ৩ মিনিট রান্না করুন। সবশেষে ধনে পাতা যোগ করুন এবং গরম গরম পরিবেশন করুন ক্যারট রাইস। 

২। গাজরের স্যুপ
টুকরো করা গাজর ও ভেজিটেবল স্টক ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। একটি পাত্রে তেল গরম করে নিন। গরম তেলে পেঁয়াজ কুঁচি, আদা কুঁচি, সেলেরি ডাঁটা কুঁচি ও অরিগেনো যোগ করুন। গাজর ও ভেজিটেবল স্টক এর মিশ্রণটিতে লবণ ও মরিচ যোগ করুন। এবার ১০ মিনিট রান্না করুন। তারপর রান্না করা সবজিগুলো ব্লেন্ডারে দিন এবং এর সাথে সিদ্ধ আলু যোগ করে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার ধনেপাতা যোগ করে গরম গরম পরিবেশন করুন।

৩। ক্যারট অ্যাপল স্যান্ডউইচ
১ টি আপেল ও আধা কাপ গাজর কুঁচি করে নিন। একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে ৫-৬ টেবিল চামচ দই নিয়ে কাপড়টি পুঁটলির মত করে একঘন্টা ঝুলিয়ে রেখে দিন যাতে দই থেকে পানি আলাদা হয়ে যায়। আপেল ও গাজর কুঁচির সাথে লবণ, মরিচ, দই ও অরিগেনো দিয়ে ভালো করে মিশান। এবার পাউরুটির টুকরায় মাখন লাগান এবং সবজি ও ফলের মিশ্রণটি দিয়ে উপরে আরেকটি পাউরুটির টুকরা যোগ করুন। ব্যাস তৈরি হয়ে গেল ক্যারট অ্যাপল স্যান্ডউইচ।

৪। ওটস ও গাজরের ক্ষীর
৪ টেবিল চামচ ওটস ও ৭-৮ টি কিশমিশ আধা কাপ দুধে ভিজিয়ে রাখুন। ১ কাপ দুধ ও একটি গাজরের অর্ধেক অংশ একসাথে মিশিয়ে ৫ মিনিট সিদ্ধ করুন। এখন এর মধ্যে ভেজানো ওটস ও কিশমিশ দিয়ে ৫ মিনিট রান্না করুন। এক চিমটি এলাচ গুঁড়া ও ৩-৪ টি কাঠ বাদাম যোগ করে গরম গরম পরিবেশন করুন।

৫। গাজরের কেক
প্রথমেই ওভেনকে ২০০ ডিগ্রী তাপে প্রিহিট করে নিন। বেকিং ডিশে অল্প বাটার লাগিয়ে নিন। ৩০ গ্রাম গাজর কুঁচি, ১৫ গ্রাম ময়দা, ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ বেকিং পাউডার, ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ বেকিং  সোডা, ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ দারুচিনি গুঁড়া মিশিয়ে নিন। ২ টা ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। ১ টেবিল চামচ দুধ ও ভেনিলা এক্সট্রাক্ট নিন। ভেজা ও  শুকনো সবগুলো উপাদান একসাথে মিশিয়ে বাটার লাগিয়ে রাখা বেকিং ডিশে ঢালুন।  প্রিহিট করে রাখা ওভেনে দিয়ে ১৫ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে ৫  মিনিট পরে পরিবেশন করুন গাজরের কেক।   

কাঁঠালের বিচির ভর্তাকে কেন গ্রীষ্মের খাবার বলা হয় এইটা হয়তো সবাই কম বেশ জানেন। আসলে কাঁঠালের বিচি তো শুধু গ্রীষ্মেই পাওয়া যায়। তাই চলুন কথা না বাড়িয়ে চলুন ঝটপট শিখে নেই কিভাবে ভর্তা বানাতে হবে। 

উপকরনঃ 
  • ২০ থেকে ৩০ টা শুকনো কাঁঠালের বিচি,
  • ১টা পেঁয়াজ মাঝারি,
  • শুকনা মরিচ ইচছামতো,
  • ধনেপাতা কুচি ইচছামতো,
  • লবন পরিমান মতো,
  • সরিষার তেল পরিমানমতো।

প্রণালীঃ 
  • অল্প তাপে শুকনো তাওয়াতে কাঁঠালের বিচিগুলোকে হালকা পুড়া পুড়া করে ভাজতে হবে অনেকক্ষন। ( লক্ষনীয়, কোনো অবস্থাতে বিচিগুলো পুরোপুরি কালো করা বা কাঁচা না থাকে খেয়াল রাখতে হবে। ভাজা হয়েছে কিনা নিিশ্চত হতে একটা বিচির একটু চেকে দেখতে পারেন)
  • ভালো মতো ভাজা হলে, কড়াই থেকে নামিয়ে নিন। একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিন।
  • এখন বিচিগুলোকে শুকনো হামান দিস্তাতে ভালোভাবে মিহি করে গুড়া করতে হবে।
  • এবার পেঁয়াজ কুচিগুলোকে সরিষা তেলে ভাজতে হবে।
  • তারপর একে একে কাঁঠালের বিচির গুড়া, শুকনা মরিচ গুড়া, লবন দিয়ে ২-৩ মিনিট ভাজতে হবে।
  • কড়াই থেকে নামিয়ে এবার ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

Source: Genesisblogs

একটু ভিন্ন স্বাদের খাবার খেতে সকলেই চান। বিশেষ করে এমন খাবার যা শীতটাকে একটু দূরে রাখতে পারে। এর পাশাপাশি স্বাস্থ্যকর হলে তো কথাই নেই। তাই আজকে শিখে নিন স্বাস্থ্যকর একটি খাবার ‘মুগ ডালের সবজি খিচুড়ি’। 

উপকরনঃ 
  • আধা কেজি চাল
  • আধা কেজি মুগ ডাল
  • গাজর, আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি সবজি মাঝারি আকারের কুচি ২ কাপ পরিমাণে।
  • ৩/৪ টি পেঁয়াজ কুচি
  • ৬/৭ টি মরিচ ফালি (ঝাল বুঝে)
  • তেজপাতা ২ টি
  • ৩/৪ টি এলাচ
  • ৩/৪ টি লবঙ্গ
  • ২ টি ১ ইঞ্চি পরিমাণে দারুচিনি
  • ২ চা চামচ আদা-রসুন বাটা
  • লবণ স্বাদমতো
  • তেল ৪ টেবিল চামচ
  • আধা চা চামচ হলুদগুঁড়ো
  • আধা চা চামচ জিরা
  • ১ চা চামচ ঘি
  • ২/৩ টি শুকনো মরিচ

প্রণালীঃ 
  • চাল ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
  • এবারে একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিন। এরপর এতে দিন আদা-রসুন বাটা।
  • এরপর একে একে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, হলুদগুঁড়ো, মরিচ ফালি ও লবণ দিয়ে ভালো করে মসলা কষে নিন।
  • মসলা কষা হয়ে এলে এতে চাল-ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবং ২-৩ মিনিট নেড়ে ভাজতে থাকুন। এরপর এতে সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • এরপর পরিমাণমতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে থাকুন।
  • খিচুড়ি একটু নরম হবে। এবং সেদ্ধ হয়ে এলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন।
  • একটি কড়াইয়ে ১ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম করে এতে জিরা দিয়ে দিন। খানিকক্ষণ ভেজে এতে দিন শুকনো মরিচ।
  • এই মিশ্রণটুকু খিচুড়ির ওপর ঢেলে দিন। ও ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।
  • এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম মজা নিন এই সুস্বাদু খিচুড়ির।

Source: Priyo.com