WHAT'S NEW?
Loading...
Showing posts with label বিকালের নাস্তা. Show all posts
Showing posts with label বিকালের নাস্তা. Show all posts

মুখরোচক থাই খাবার বরাবরই পছন্দ বাঙালীদের। বিশেষ করে রাইসের সাথে মশলাদার থাই কারি। মজাদার এই খাবারটি আরেকটি ধরণ নিয়ে এলাম আপনাদের জন্য। থাই কারি রাইসের মজাটা পাবেন রাইস বলসের ভেতরে। এটা তৈরি করাটাও বেশ সহজ। চলুন দেখে নিই রেসিপিটি।

উপকরণ:

থাই গ্রিন পেস্টের জন্য
  • ১৬-২০টি ধনেপাতার কান্ড
  • ২টি কাঁচামরিচ
  • ১ ইঞ্চি লেমন গ্রাস
  • আধা চা চামচ আদা গুঁড়ো
  •  আধা চা চামচ ধনে
  • পৌনে এক চা চামচ জিরা
  • ২ টেবিল চামচ টাটকা ধনেপাতা
  • লবণ স্বাদমতো
 
নারিকেলের পিউরির জন্য
  • ১৬-২০টি বেসিল পাতা
  • আধা কাপ নারিকেলের দুধ 
রাইস বলের জন্য
  • ১ কাপ রান্না করে রাখা জেসমিন রাইস
  • আধা কাপ নারিকেলের দুধ
  • সিকি কাপ সয়া চাঙ্ক
  • আধা চা চামচ চিনি
  • এক টেবিল চামচ ধনেপাতা কুচি
  • এক টেবিল চামচ বেবি কর্ন কুচি
  • ২ টেবিল চামচ জুকিনি কুচি
  • ১ টেবিল চামচ লাল ক্যাপসিকাম কুচি
  • ব্রেডক্রাম্বস প্রয়োজনমত
  • কয়েক চামচ ময়দা
  • ভাজার জন্য তেল

    প্রণালী:
    • প্রথমে থাই গ্রিন পেস্ট তৈরি করে নিন। 
    • সবগুলো উপকরণ একত্রে মিক্সারে দিয়ে পেস্ট করে নিন।
    • একইভাবে নারিকেলের দুধ ও বেসিল পাতা দিয়ে পিউরি তৈরি করে নিন।
    • একটি ফ্রাইপ্যানে আধা কাপ নারিকেলের দুধ গরম করে নিন। 
    • এতে প্রথমে থাই গ্রিন পেস্ট দিয়ে মিশিয়ে নিন। 
    • এরপর এতে নারিকেল-বেসিল পিউরি দিয়ে মিশিয়ে নিন। 
    • দরকার হলে অল্প করে লবণ দিন। 
    • ফুটে এলে এতে সয়া চাঙ্ক দিয়ে কিছুক্ষণ নেড়ে রান্না করুন। 
    • সয়া চাঙ্ক আধা সেদ্ধ হয়ে এলে এতে সবজিগুলো দিয়ে দিন। 
    • নেড়েচেড়ে মিশিয়ে নিন সবগুলো। 
    • সয়া চাঙ্ক এবং সবজি সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।
    • এই সবজির সস ঢেলে দিন জেসমিন রাইসের ওপর। 
    • মিশিয়ে নিন ভালো করে। 
    • এরপর এই মিশ্রণ কিছুক্ষণ ফ্রিজে রাখুন যাতে বল তৈরি করতে সুবিধা হয়।
    পুরো রেসিপিটি ভিডিওতে দেখুন! 


    Source: Priyo.com

    অনেকেই মনে করেন পনির দিয়ে তেমন কোন খাবার রান্না করা সম্ভব নয়। অথচ এই খাবারটি দিয়ে তৈরি করা সম্ভব মজার মজার সব খাবার। টিক্কা মাসালা খাবারটির নাম শুনলে চোখে ভেসে উঠে চিকেন কিংবা মাটন টিক্কা মাসালার ছবি। পনির দিয়েও টিক্কা মাসালা তৈরি করা সম্ভব। এটি স্বাদে, গন্ধে চিকেন টিক্কা থেকে কিছু কম নয়। আসুন তাহলে পনির টিক্কা মাসালার রেসিপিটি জেনে নেওয়া যাক।

    উপকরণ:
    • ২৫০ গ্রাম পনির
    • ১ টি বড় লাল ক্যাপসিকাম
    • ১টি বড় হলুদ ক্যাপসিকাম
    • ১টি বড় সবুজ ক্যাপসিকাম
    • ১টি বড় পেঁয়াজ
    • ২০০ গ্রাম টকদই
    • ১ চা চামচ আদা রসুনের পেস্ট
    • ১/৪ চা চামচ মৌরি
    • ২ চা চামচ লাল মরিচ গুঁড়ো
    • ১/২ হলুদ গুঁড়ো
    • ১/২ চা চামচ চাট মশলা
    • ১/২ টা লেবুর রস
    • ১ টেবিল চামচ সরিষা তেল
    • ১ টেবিল চামচ মাখন
    • লবণ

    সাজানোর জন্য

    • পুদিনা পাতা
    • পেঁয়াজের টুকরো
    • লেবুর টুকরো

    প্রণালী:

    • পনিরকে ডাইস আকৃতিতে কেটে নিন।
    • একটি পাত্রে টকদই, মরিচ গুঁড়ো, চ্যাট মশলা, লবন, সরিষা তেল, হলুদ গুঁড়ো, মৌরি, আদা রসুনের পেস্ট এবং লেবুর রস একসাথে মিশিয়ে নিন।
    • এবার মশলার এই পেস্টে পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরো এবং পনিরের টুকরো দিয়ে ভাল করে মিশিয়ে ১৫ মিনিট মেরিনেইট করার জন্য রাখুন।
    • একটি কাবাব শিকে প্রথমে ক্যাপসিকামের টুকরো, তারপর পনিরের টুকরো, এরপর ক্যাপসিকামের টুকরো এবং সবশেষে পনির দিয়ে দিন।
    • একটি নন-স্টিক প্যানে তেল গরম করতে দিন। এতে শিকগুলো দিয়ে দিন।
    • রান্না করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না ভালভাবে রান্না হয়। পনিরের উপর মাঝে মাঝে মাখন ব্রাশ করুন।
    • দুই পাশ বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
    • ব্যস তৈরি হয়ে গেল মজাদার পনির টিক্কা মাসালা।

    নিচের ভিডিওতে পুরো রেসিপিটি দেখে নিনঃ

    Source: Priyo.com

    আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চাইনিজ হাক্কা নুডুলস। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করতে হয় চাইনিজ হাক্কা নুডুলস।



    উপকরনঃ
    • মোটা নুডলস- ১ প্যাকেট ( বাজারে হাক্কা নুডুলস কিনতে পাওয়া যায় )
    • মাশরুম – ইচ্ছা মত
    • চিকেন সেদ্ধ- ইচ্ছা মত
    • পেঁয়াজ কুচি-১টি মাঝারি মাপের
    • রসুন কুচি ২ কওয়া
    • বাঁধাকপি কুচি ১ কাপ
    • ক্যাপসিকাম কুচি ২ টি ( লাল , সবুজ)
    • গাজর কুচি ১ কাপ
    • তেল- ৩ টেবিল চামচ
    • গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ
    • সয়া সস- ১ টেবিল চামচ
    • ভিনিগার-১ চা চামচ
    • ফিশ সস- ১ চা চামচ (ইচ্ছা / না দিলেও হবে )
    • ওয়েস্টার সস- ১ চা চামচ
    • বিন স্প্রাউট-আধা কাপ
    • লবন স্বাদমতো
    • মাশরুম বা চিকেন সেদ্ধ- ইচ্ছা মত

    প্রণালীঃ
    • সব সসগুলো একসাথে মিশিয়ে নিন।
    • নুডলসগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন।
    • এবার কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ ও গাজর দিয়ে ভাজতে থাকুন।
    • এরপর বাঁধা কপি ,মাশরুম ও চিকেন দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন।
    • এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিন।
    • আরও এক চামচ তেল দিন সঙ্গে লবন, গোলমরিচ গুঁড়ো, সস দিয়ে নাড়তে থাকুন।
    • এবার ক্যাপসিকাম,স্প্রাউট ও ভিনিগার দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিন।
    • হয়ে গেল হাক্কা নুডলস



    বিকেলের নাস্তায় পুরি, আলুর চপ, বেগুনি খেতে খেতে একঘেয়ামি চলে আসছে? নতুন কিছু তৈরি করতে চান? অনেকেই কচুরি তৈরি করে থাকেন। এইবার একটু ভিন্নধরণের খাস্তা কচুরি তৈরি করে নিন।


    পুরের জন্য উপকরনঃ
    • ১/২ কাপ মুগ ডাল
    • ২ চা চামচ মরিচের গুঁড়ো
    • ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
    • ১/২ চা চামচ জিরা গুঁড়ো
    • ২ চা চামচ আমচূর গুঁড়ো
    • ১ চা চামচ গরম মশলা
    • ১ চা চামচ মৌরি গুঁড়ো
    • লবণ
    • ১/২ চা চামচ চিনি
    • ১.৫ টেবিল চা চামচ তেল 
    ডোয়ের জন্য উপকরনঃ
    • ১ কাপ ময়দা
    • ১ কাপ আটা
    • ১/২ চা চামচ বেকিং সোডা
    • ৩ টেবিল চামচ ঘি
    • লবণ
    • ২/৩ কাপ পানি
    • তেল
    প্রণালীঃ
    • মাঝারি আঁচে মুগ ডাল ভেজে নিন। বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
    • এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন।
    • মুগ ডালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আমচূর পাউডার, গরম মশলা, মৌরি গুঁড়ো, লবণ এবং চিনি ভাল করে মেশান। এর সাথে কিছুটা পানি ভাল করে মেশান।
    • এবার আরেকটি পাত্রে ময়দা, আটার সাথে ঘি দিয়ে ভাল করে মেশান। ব্রেড ক্রাবসের মত গুঁড়ো না হওয়া পর্যন্ত মেশাতে থাকুন।
    • এরপর এতে লবণ, বেকিং সোডা এবং পানি দিয়ে ভাল করে ডো তৈরি করুন।
    ভিডিওঃ


    Source: Priyo.com

    পারফেক্ট চিকেন ফ্রাই বানাতে পারেন নি এখনো? সমস্যা নেই, এখনি জেনে নিন কিভাবে মচমচে সুস্বাদু চিকেন ফ্রাই বানাবেন তাও খুব সহজে! এই রেসিপিটি তৈরি করতে সময় প্রয়োজন হবে মাত্র ৩০মিনিট। তাই বাসায় যদি হটাত কোন মেহমান এসে বসে ছটপট তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটি। আমার দেয়া পরিমাণ মত যদি রান্না করেন তাহলে চার জন খেতে পারবে। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। 

    *পটেটো ফ্লাওয়ার সুপার শপ গুলোতে পাবেন। খোঁজার ঝামেলা নিতে চাইলে নিজেও বানিয়ে নিতে পারবেন। আলু সিদ্ধ করেনা ভর্তা করেনা সমান প্লেটে ছড়িয়ে দিয়ে ১০-১২ ঘন্টা শুকিয়ে নিতে ববে। এরপর শুকনো আলু ব্লেন্ডারে ব্লেন্ড করেনা ব্যববার করতে ববে।

    উপকরনঃ
    • মুরগীর ৮-১০ টুকরা
    • ১ কাপ ময়দা
    • ১ টেবিল চামচ লবণ
    • ২ কি ডিম
    • ১/৪ চা চামচ লাল মরিচ গুড়া
    • ১/২ চা চামচ গোলমরিচ গুড়া
    • আধা কাপ পটেটো ফ্লাওয়ার
    • ১/৪ কাপ পানি

    প্রণালীঃ
    • মুরগী ফ্রিজ থেকে বের করেনা রুমের তাপমাত্রায় আনা পর্যন্ত অপেক্ষা করতে ববে।
    • ময়দার সাথে লবণ, গোলমরিচ ও লাল মরিচ গুড়া, পটেটো ফ্লাওয়ার মেশাতে হবে।
    • ডিম ভালো করেনা ফেটে নিয়ে এতে পানি মেশাতে হবে।
    • মুরগীর টুকরা গুলো প্রথমে ডিমে ডুবিয়ে এরপর ময়দার মিশ্রণে গড়িয়ে নিতে ববে। 
    • এরপর আবার উর্বশি ডিমে ডুবিয়ে নিয়ে একেবারে ময়দার মিশ্রণে গড়িয়ে নিতে হবে।
    • এবার মুরগীর টুকরা গুলো মিডিয়াম আচে ডুবো তেলে ভাজতে ববে। ৭-১৫ মিনিট পর রঙ সোনালী-বাদামি বলে উঠিয়ে গরম পরিবেশন করতে হবে।


    নান আমরা অনেকেই খাই। কেউ রেস্টুরেন্টে কিনে খাই আবার অনেকে বাসায় তৈরি করে খাই এবং এটা তৈরির প্রক্রিয়াও একেক রকম। বাসায় তৈরি করতে গেলে অনেকে চুলায় বানান আবার কেউ ওভেনে বানান। আজ এখানে খুব সহজে একটি নরম নান তৈরির রেসিপি দিচ্ছি।

    উপকরনঃ
    • ময়দা: দেড় কাপ
    • বেকিং পাউডার: ১/২ চা চামচ
    • বেকিং সোডা: ১/২ চা চামচ
    • ইনস্ট্যান্ট ইষ্ট: ১/২ চা চামচ
    • চিনি: ১/২ চা চামচ
    • টক দই: ১/৪ কাপ
    • দুধ: ১/৪ কাপ
    • তেল/ঘি: পরিমান মতো
    • রসুনকুচি: টপিংএর জন্য

    প্রণালীঃ
    • ইষ্ট আর চিনি কুসুম গরম পানিতে গুলিয়ে তাতে দই আর অর্ধেক দুধ মিশিয়ে রাখতে হবে।
    • ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা ভাল করে মিশিয়ে ইষ্টের মিশ্রণ দিয়ে ভাল করে মেখে ডো বানাতে হবে, তখন বাকি দুধ যতটুকু লাগে দিতে হবে।


    ঘরে অনেকেই বার্গার তৈরি করে থাকেন, কিন্তু সেই বার্গার কি রেস্তরাঁর মত হয়? নরম আর মোলায়েম, জুসি ও দারুণ সুস্বাদু বার্গার তৈরি আসলে কয়েক মিনিটের খেলা মাত্র। জানতে চান একদম ভিন্ন রকমের স্পাইসি চিকেন বার্গারের রেসিপি। স্বনামধন্য রান্না শেখার প্রতিষ্ঠান "রন্ধন স্কুল"-এর স্পেশাল স্পাইসি চিকেন বার্গার রেসিপিটি আজ দেয়া হলো আপনাদের জন্য। আসুন, জেনে নেই দারুণ সেই রেসিপি।

    প্যাটি তৈরি জন্য উপকরনঃ
    • চিকেন কিমা ২৫০ গ্রাম
    • পেঁয়াজ মিহি কুচি আধা কাপ
    • গাজর গ্রেট করা আধা কাপ
    • চিলি সস ৪ টেবিল চামচ
    • রসুন মিহি কুচি ১ চা চামচ
    • আদা মিহি কুচি ১ চা চামচ
    • গোল মরিচের গুঁড়া হাফ চা চামচ
    • পাপরিকা পাউডার বা লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
    • ডিম ১টি
    • ডিমের কুসুম ১ টি
    • বিস্কিটের গুঁড়া প্রয়োজন মত
    • ভাজার জন্য তেল
    • গ্রেট করা চীজ হাফ কাপ
    বার্গার তৈরি জন্য উপকরনঃ
    • মেয়নেজ ও টমেটো সস সোম পরিমাণ
    • বার্গারের বান
    • পছন্দমত সবজি
    • মাখন প্রয়োজন মত
    প্রণালীঃ
    • চিকেন কিমার সাথে তেল বাদে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। 
    • এবং পছন্দ মত প্যাটির আকারে গড়ে নিন।
    • প্যানে অল্প তেল দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন প্যাটি গুলো। 
    • মুরগি বলে খুব দ্রুত সিদ্ধ হবে।
    • এবার মেয়নিজ ও সস মিশিয়ে নিন সমপরিমাণে।
    • বার্গারের বান কেটে নিন। 
    • বানের এক টুকরোতে মাখন মাখান। 
    • ওপর টুকরোয় মেয়নেজ ও সসের মিশ্রণ দিন।
    •  তাঁর ওপরে লেটুস, টমেটো ইত্যাদি দিন। 
    • বার্গারের প্যাটি রাখুন। 
    • ওপরে একটু চীজ দিয়ে মাখন মাখানো রুটি দিয়ে দিন। 
    • ব্যাস, তৈরি স্পাইসি চিকেন বার্গার।


    বার্গার ভিনদেশি খাবার হলেও এ খাবারের নাম শুনলে তরুণ প্রজন্মের প্রায় সবার জিভেই জল এসে যায়। বাইরে ফাস্টফুডের দোকান গুলোতে কি করে এটা তৈরি করে আর এটা আদেও স্বাস্থ্যকর কিনা তা আমরা কেউই বলতে পারিনা। যদি এমন হয় রেস্টুরেন্টের স্বাদে ঘরেই বানানো গেলো আপনার পছন্দের বার্গার! ঠিক তাই, আজ আপনাদের এমনি একটি বার্গারের রেসিপি আপনাদের জানাবো। চলুন জেনে নেওয়াযাক রেসিপিটি:

    উপকরনঃ
    • প্রয়োজনীয় উপকরণ:
    • তেল = ডুবো করে ভাজার জন্য
    • মুরগির মাংস = আধ কেজি বুকের পাতলা করে কাটা
    • গোল মরিচের গুড়ো = ১ চা চামচ
    • সরিষা গুড়ো = ১ চা চামচ
    • ওয়েস্টার সস = ২ চা চামচ
    • লবন = স্বাদ অনুযায়ী
    • ময়দা = ২ চা চামচ
    • ডিম = ১ টি
    • চালের গুড়ো = ২ টেবিল চামচ
    • কর্ন ফ্লাওয়ার = ২ চা চামচ
    • বেকিং পাওডার = সামান্য
    • দুধ = অল্প,
    • এছাড়াও কর্নফ্লেক্স
    • ব্রেড ক্রাম, ও
    • বনরুটি ।
    পরিবেশনের জন্য উপকরণঃ
    • গোল মরিচের গুড়ো = ১ চা চামচ ,
    • সর্ষে গুড়ো = ১ চা চামচ ,
    • লেটুস পাতা ,টমেটো, চিজ ,টমেটোর সস এবং মেয়নিজ।
    প্রণালীঃ
    • প্রথমে মুরগির মাংসে গোল মরিচ,সর্ষে গুড়ো ,সস এবং লবন দিয়ে মেখে ২ ঘন্টা মেরিনেট করে রেখে দিন।
    •  এবার ময়দা,ডিম, চালের গুড়ো ,কর্ন ফ্লাওয়ার ,লবন এবং সামান্য বেকিং পাওডারের জল এবং দুধ দিয়ে মিশ্রন তৈরী করুন। 
    • মাংসে মিশ্রণটি দিয়ে প্রথমে কর্ন ফ্লেক্স তারপর ব্রেড ক্রাম এ মাখিয়ে নিয়ে ডুবোতেলে অল্প আচে বাদামী করে ভেজে তুলুন।
    • এবার বনরুটি গরম করে মাঝখান দিয়ে কেটে নিন। 
    • নিচের অংশে মেয়নিজ ও সস মেখে উপরে লেটুস ও ফ্রাইড চিকেন ,চিজ , আবার লেটুস পাতা এবং টমেটো রাখুন । 
    • এবার ওপরের রুটির টুকরোয় মেয়নিজ মাখিয়ে এর ওপরে দিয়ে দিন। 
    • ব্যস, তৈরি হয়ে গেলো আপনার বার্গার! চাইলে ভেতরে দিতে পারেন কয়েক টুকরো চীজ স্লাইস। 
    • পরিবেশন করতে পারেন আপনার মনের মতো করে। সূত্র: টপসিক্রেট রেসিপি।

    Source: BD24LIVE.com

    বার্গার এমন একটা জিনিস যা লাঞ্চ হোক, ডিনার, বা দিনের যে কোনও সময় পেট ভরাতে পারেন। আর এই খাবারটি আট থেকে আশি সবাই খেতে ভালবাসেন। তাহলে আপনি যদি বার্গার খেতে ভালইবাসেন। তাহলে প্রত্যেকবার বার্গার খেতে হলে দোকান থেকে কিনে খাওয়া কেন। সহজে বাড়িতেই বানান চিকেন বার্গার।

    উপকরনঃ
    • ১ কাপ হাড় ছাড়া মুরগীর মাংস
    • ১ কাপ আলু (সেদ্ধ করে পিষে নেয়া)
    • ১ চা চামচ আদা-রসুন বাটা
    • ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
    • ১ চা চামচ কাবাব মশলা
    • ৩ চা চামচ পেঁয়াজ বাটা
    • ২ চা চামচ মরিচ বাটা
    • পাউরুটির পিস (প্রয়োজন মতো)
    • ১ টি ডিম ফেটানো
    • ব্রেডক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ো প্রয়োজন মতো
    • তেল ভাজার জন্য
    • লবণ স্বাদমতো

    প্রণালীঃ
    • একটি বাটিতে কিমার সঙ্গে অর্ধেক ব্রেড ক্রাম্ব ভাল করে মিশিয়ে নিন। 
    • এতে আদা ও রসুন কুচি নুন ও গোলমরিচ মিশিয়ে নিন। 
    • মিশ্রণটি যেন শক্ত হয় নজর রাখবেন। 
    • এবার এই মিশ্রণকে ৪ টি সমান ভাগে ভাগ করুন। 
    • একটি একটি অংশ দিয়ে হাতে প্যাটি গড়ে নিন। 
    • এবার এই প্যাটিগুলিকে বাকি অর্ধেক ব্রেড ক্রাম্বে রোল করে ফ্রিজে রেখে দিন ১০-১৫ মিনিটের জন্য। 
    • এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে খয়েরি করে ভেজে নিন চিকেন প্য়াটি। 
    • এবার একটি বার্গার বান নিন। তাকে অর্ধেক করে নিন। চারটিই একইভাবে কেটে নিন। 
    • এবার মাখন লাগিয়ে সেঁকে নিন পাউরুটির টুকরোগুলি। 
    • এবার একটি বানের ভিতরে মেয়োনিজ লাগান। প্যাটিটি রাখুন। 
    • এতে টমেটোর স্লাইস রাখুন। উপরে পেঁয়াজের স্লাইস। 
    • উপর দিয়ে চিজ স্লাইস দিয়ে বানের অন্য অংশটা উপরে রেখে দিন। 
    • একটি টুথপিক দিয়ে গেঁথে পরিবেশন করুন সুস্বাদু চিজ চিকেন বার্গার।



    বিকালের নাস্তা আমাদের জন্য ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। ৩ বেলা খাবার খাওয়ার পাশা পাশি বিকালের নাস্তা থাকাটাও আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে। তবে আজকের এই রেসিপিটি শুধু বিকালের নাস্তা নয় বরং গরম গরম ভাতের সাথেও পরিবেশন করা যাবে। আমরা সকলেই কম বেশ স্পাইসি খাবার পছন্দ করি। ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে ডাল ও সবজির মিশ্রনে পেয়াজু তৈরি করবেন।

    উপকরনঃ 
    • মসুর ডাল-১ কাপ
    • মটর ডাল-১ কাপ
    • পেঁয়াজকুচি-২ কাপ

    ইচ্ছেমতো সবজি ৫-৬ রকমের প্রতিটি ১ কাপ করে যেমনঃ 
    • গাজরকুচি- ১ কাপ
    • বাঁধাকপির কুচি – ১ কাপ
    • মুলাকুচি – ১ কাপ
    • আলুকুচি – ১ কাপ
    • মটরশুঁটি – ১ কাপ
    • ধনেপাতাকুচি – ১ কাপ
    • কাঁচা মরিচকুচি -২ টেবিল-চামচ
    • বেসন -৪ টেবিল-চামচ
    • লবণ- পরিমাণ মত

    প্রণালীঃ 
    • ডাল ধুয়ে তিন-চার ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন।
    • সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে গরম তেলে পেঁয়াজু ভেজে নিন।
    • আর গরম গরম পরিবেশন করুন।

    কিছু কিছু খাবারের নাম শুনলেই জ্বীবে জল চলে আসে। আজকের রেসিপিটাও ঠিক এমনেই। চিকেন টিক্কা।

    উপকরনঃ 
    • মুরগির মাংসের কিমা ২ কাপ, 
    • পেঁয়াজ বাটা আধা কাপ, 
    • কাঁচা মরিচ ৩টি, 
    • রসুন বাটা ১ টেবিল চামচ, 
    • আদা বাটা ২ টেবিল চামচ, 
    • সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ, 
    • ঘি ৩ টেবিল চামচ, 
    • টকদই আধা কাপ, 
    • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, 
    • গরম মসলা গুঁড়া ১ চা চামচ, 
    • কাজু ও পোস্ত বাটা একসঙ্গে মিলিয়ে ৩ টেবিল চামচ, 
    • লবণ পরিমাণমতো।

    প্রণালীঃ 
    • মুরগির কিমা, লবণ, আদা বাটা দিয়ে একসঙ্গে মেখে ছোট ছোট মার্বেলের মতো বল করে ২০ মিনিট রেখে দিন।
    • এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু ও পোস্ত বাটা দিয়ে মসলা ভুনে বলগুলো দিন। সঙ্গে দই দিয়ে কষান। পানি দেওয়া যাবে না।
    • ঘন হয়ে এলে কাঁচা মরিচ, ঘি, গরম মসলা গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।