নান আমরা অনেকেই খাই। কেউ রেস্টুরেন্টে কিনে খাই আবার অনেকে বাসায় তৈরি করে খাই এবং এটা তৈরির প্রক্রিয়াও একেক রকম। বাসায় তৈরি করতে গেলে অনেকে চুলায় বানান আবার কেউ ওভেনে বানান। আজ এখানে খুব সহজে একটি নরম নান তৈরির রেসিপি দিচ্ছি।
উপকরনঃ
ময়দা: দেড় কাপ
বেকিং পাউডার: ১/২ চা চামচ
বেকিং সোডা: ১/২ চা চামচ
ইনস্ট্যান্ট ইষ্ট: ১/২ চা চামচ
চিনি: ১/২ চা চামচ
টক দই: ১/৪ কাপ
দুধ: ১/৪ কাপ
তেল/ঘি: পরিমান মতো
রসুনকুচি: টপিংএর জন্য
প্রণালীঃ
ইষ্ট আর চিনি কুসুম গরম পানিতে গুলিয়ে তাতে দই আর অর্ধেক দুধ মিশিয়ে রাখতে হবে।
ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা ভাল করে মিশিয়ে ইষ্টের মিশ্রণ দিয়ে ভাল করে মেখে ডো বানাতে হবে, তখন বাকি দুধ যতটুকু লাগে দিতে হবে।
ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তা আসলে মোগলাই পরোটা নয়? আসুন দেখে নেয়া যাক, “আসল” মোগলাই পরোটার রেসিপি। অসাধারণ এই খাবারটি যেমন অতিথি অপ্যায়নে অসাধারণ তেমনি ইফতারের আইটেম হিসেবেও তুলনাহীন।
উপকরনঃ
পৌনে এক কাপ মিহি ময়দা
পৌনে এক কাপ আটা
দেড় কাপ মুরগির মাংসের কিমা
দুইটি পেঁয়াজ, কুচি করা
দুইটি টমেটো, কুচি করা
দুইটি ডিম
কয়েকটা কাঁচামরিচ, কুচি করা
ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি
সিকি চা চামচ হলুদ গুঁড়ো
এক চা চামচ মরিচ গুঁড়ো
আধা চা চামচ গরম মশলা
দুই টেবিল চামচ আদা-রসুন বাটা
দুই টেবিল চামচ সুজি
সামান্য বেকিং সোডা
সিকি কাপ দুধ
লবণ স্বাদমতো
তেল প্রয়োজনমতো
প্রণালীঃ
প্রথমে আটা ও ময়দা একসাথে একটি বড় বোলে ঢেলে নিন।
এর মাঝে সুজি, লবণ, এক চিমটি বেকিং সোডা একত্রে মিশিয়ে নিন।
এরপর দুধ ঢেলে ভালোমত মেখে ডো তৈরি করে নিন।
হালকা ভেজা সুতি কাপড়ে মুড়িয়ে ১০-১৫ মিনিট রেখে দিন এই ডো।
এই ফাঁকে তৈরি করে নিন ভেতরে দেওয়ার পুর।
চুলোয় প্যান গরম করে এর মাঝে অল্প করে তেল দিন।
তেল গরম হলে এতে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিন।
এর মাঝে দিন আদা-রসুন বাটা। কিছুটা কাঁচামরিচ এতে দিয়ে নেড়ে মিশিয়ে নিন।
এরপর ভাজতে থাকুন যতক্ষণ না পেঁয়াজে একটু বাদামি রং আসে।
পেঁয়াজে রং ধরলে এতে টমেটো কুচি, গরম মশলা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
মিশ্রনের মুরগির মাংসের কিমা দিয়ে কিছুক্ষণ ভাজুন।
এরপর অল্প করে পানি দিয়ে নেড়ে ডাকা দিয়ে রাখুন ৫-৭ মিনিট।
এর মাঝে রান্না হয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি দিন।