WHAT'S NEW?
Loading...
Showing posts with label মুরগীর রেসিপি. Show all posts
Showing posts with label মুরগীর রেসিপি. Show all posts

গরুর মাংস দিয়ে তো তেহারি অনেক খেয়েছেন, এবার মুরগির মাংস দিয়ে ট্রাই করুন পুরান ঢাকার স্টাইলে। পুরান ঢাকার মতোই মুখরোচক ভাবে তৈরি করুন। তাহলে জেনে নিন বিডি রমণীর রেসিপিটি।

মুরগী তৈরির জন্য উপকরনঃ
  • ১ কেজি মুরগি, বড় বড় করে কেটে নেওয়া।
  • ১০টি ছোট আলু।
  • ৩ টেবিল-চামচ আদা ও রসুন বাটা।
  • ২টি বড় পেঁয়াজ।
  • আধা চা-চামচ মরিচগুঁড়া।
  • আধা চা-চামচ ধনেগুঁড়া।
  • স্বাদ মতো লবণ।
  • আধা কাপ তেল।
  • ৩ টেবিল-চামচ সরিষার তেল।
  • আস্ত ৩টি এলাচ।
  • ২ টুকরা দারুচিনি।
  • ২টি তেজপাতা।
  • স্পেশাল গরম মসলা
  • ৪টি এলাচ।
  • আধা চা-চামচ জায়ফল এবং জয়ত্রী।
  • আধা চা-চামচ জিরা।
  • আধা চা-চামচ ধনিয়া।
  • ৭,৮টি গোলমরিচ।
  • ৩টি লবঙ্গ।
  • আধা চা-চামচ মৌরি।
  • আধা চা-চামচ শাহিজিরা।
  • একসঙ্গে গুঁড়া করে নিন।
  • এটাই স্পেশাল গরম মসলা।

চাউল প্রস্তুত করার জন্য উপকরনঃ
  • ৪ কাপ পোলাওয়ের চাল (কালিজিরা)।
  • ৬ কাপ এবং আরও আধা কাপ গরম পানি।
  • ১টি বড় পেঁয়াজকুচি।
  • ১ টেবিল-চামচ আদাবাটা।
  • আধা কাপ তেল।
  • ৩ টেবিল-চামচ ঘি।
  • ৩টি এলাচ।
  • এক টুকরা দারুচিনি।
  • ২টি তেজপাতা।
  • স্বাদ মতো লবণ।
  • ২০,২৫টি আস্ত কাঁচামরিচ।
প্রণালীঃ
  • প্রথমেই মুরগি রান্না করে নিতে হবে।
  • পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিন। আলু বাদে মুরগির জন্য রাখা বাকি সব উপকরণ দিয়ে মুরগি মাখিয়ে নিন। এবার ভালো মতো কষিয়ে মুরগি রান্না করুন। পানি দেবেন না।
  • মাংস সিদ্ধ হয়ে আসলে আলু দিন। সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। আলু আধা সিদ্ধ হলে অল্প ঝোল রেখে চুলা বন্ধ করে দিন।
  • এবার আলাদা বড় হাঁড়িতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ ভাজতে থাকুন। আস্ত গরম মসলাগুলো দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে আদাবাটা দিন।
  • একটু ভেজে চাল দিয়ে কষাতে থাকুন। চাল ঝরঝরে হয়ে আসলে, ঝোলসহ মুরগি দিয়ে চালের সঙ্গে মিশিয়ে গরম পানি দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে দিন।
  • চাল ফুটে উঠলে আস্ত কাঁচামরিচ মিশিয়ে হাঁড়ির মুখ শক্ত ভাবে ঢেকে অনেকক্ষণ খুব অল্প আঁচে দমে রাখুন। চাল একদম ফুটে গেলে চুলা বন্ধ করে দিন।
  • নামিয়ে গরম তেহারি, সালাদের সঙ্গে পরিবেশন করুন।


সাধারণত ইফতারে মাংসের তৈরি খাবার একটু কমই রাখা হয়, কারণ হচ্ছে মাংসের তৈরি যে কোনো খাবার বানানো অনেক বেশি ঝামেলার। আজকে আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম যা মাংসের তৈরি, কিন্তু এটি তৈরিতে একেবারেই কম সময় লাগবে। খুউব ঝটপট ইফতারের প্লেটে হাজির করতে পারবেন অত্যন্ত সুস্বাদু মুরগীর মাংসের বড়া। চলুন তাহলে শিখে নেয়া যাক খুব সহজ রেসিপিটি।

উপকরনঃ
  • ১ কাপ হাড় ছাড়া মুরগীর মাংস
  • ৪ পিস পাউরুটি
  • ১ টি ডিম
  • ২ টি পেঁয়াজ মিহি কুচি
  • কাঁচা মরিচ কুচি ঝাল বুঝে
  • ১ চা চামচ কাবাব মসলা
  • সামান্য টেস্টিং সল্ট
  • লবণ স্বাদমতো
  • বিস্কিটের গুঁড়ো প্রয়োজন মতো
  • তেল ভাজার জন্য।

প্রণালীঃ
  • প্রথমে মাংস পানিতে নরম করে সেদ্ধ করে নিন। এরপর মাংস একটু পিষে নিলেই আঁশ আঁশ আলাদা হয়ে যাবে। এভাবে মাংস প্রস্তুত করে ফেলুন।
  • এরপর মাংসে পেঁয়াজ, মরিচ, আদা-রসুন বাটা, কাবাব মসলা, টেস্টিং সল্ট লবণ এবং পানিতে ডুবিয়ে পাউরুটি নরম করে মাংসে দিয়ে ভালো করে মাখাতে থাকুন।
  • একটি ডিম ভেঙে মিশ্রনে দিয়ে দিন এবং ভালো করে মাখিয়ে নিন। ডিম দেয়ার পর যদি মিশ্রন অনেক নরম হয়ে যায় তাহলে আরও পাউরুটির পিস দিতে পারেন।
  • মাখানো প্রয়োজন মতো হলে অল্প করে মিশ্রন নিয়ে হাতের তালুতে দিয়ে নিয়ের পছন্দমতো আকৃতি দিন এবং বিস্কিটের গুঁড়োয় গড়িয়ে নিয়ে অল্প তেলে দুপাশ লালচে করে ভেজে নিন।
  • একটি কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝেড়ে নিয়ে ইফতারের টেবিলে পরিবেশন করুন সুস্বাদু মুরগীর মাংসের বড়া


পারফেক্ট চিকেন ফ্রাই বানাতে পারেন নি এখনো? সমস্যা নেই, এখনি জেনে নিন কিভাবে মচমচে সুস্বাদু চিকেন ফ্রাই বানাবেন তাও খুব সহজে! এই রেসিপিটি তৈরি করতে সময় প্রয়োজন হবে মাত্র ৩০মিনিট। তাই বাসায় যদি হটাত কোন মেহমান এসে বসে ছটপট তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটি। আমার দেয়া পরিমাণ মত যদি রান্না করেন তাহলে চার জন খেতে পারবে। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। 

*পটেটো ফ্লাওয়ার সুপার শপ গুলোতে পাবেন। খোঁজার ঝামেলা নিতে চাইলে নিজেও বানিয়ে নিতে পারবেন। আলু সিদ্ধ করেনা ভর্তা করেনা সমান প্লেটে ছড়িয়ে দিয়ে ১০-১২ ঘন্টা শুকিয়ে নিতে ববে। এরপর শুকনো আলু ব্লেন্ডারে ব্লেন্ড করেনা ব্যববার করতে ববে।

উপকরনঃ
  • মুরগীর ৮-১০ টুকরা
  • ১ কাপ ময়দা
  • ১ টেবিল চামচ লবণ
  • ২ কি ডিম
  • ১/৪ চা চামচ লাল মরিচ গুড়া
  • ১/২ চা চামচ গোলমরিচ গুড়া
  • আধা কাপ পটেটো ফ্লাওয়ার
  • ১/৪ কাপ পানি

প্রণালীঃ
  • মুরগী ফ্রিজ থেকে বের করেনা রুমের তাপমাত্রায় আনা পর্যন্ত অপেক্ষা করতে ববে।
  • ময়দার সাথে লবণ, গোলমরিচ ও লাল মরিচ গুড়া, পটেটো ফ্লাওয়ার মেশাতে হবে।
  • ডিম ভালো করেনা ফেটে নিয়ে এতে পানি মেশাতে হবে।
  • মুরগীর টুকরা গুলো প্রথমে ডিমে ডুবিয়ে এরপর ময়দার মিশ্রণে গড়িয়ে নিতে ববে। 
  • এরপর আবার উর্বশি ডিমে ডুবিয়ে নিয়ে একেবারে ময়দার মিশ্রণে গড়িয়ে নিতে হবে।
  • এবার মুরগীর টুকরা গুলো মিডিয়াম আচে ডুবো তেলে ভাজতে ববে। ৭-১৫ মিনিট পর রঙ সোনালী-বাদামি বলে উঠিয়ে গরম পরিবেশন করতে হবে।


বার্গার ভিনদেশি খাবার হলেও এ খাবারের নাম শুনলে তরুণ প্রজন্মের প্রায় সবার জিভেই জল এসে যায়। বাইরে ফাস্টফুডের দোকান গুলোতে কি করে এটা তৈরি করে আর এটা আদেও স্বাস্থ্যকর কিনা তা আমরা কেউই বলতে পারিনা। যদি এমন হয় রেস্টুরেন্টের স্বাদে ঘরেই বানানো গেলো আপনার পছন্দের বার্গার! ঠিক তাই, আজ আপনাদের এমনি একটি বার্গারের রেসিপি আপনাদের জানাবো। চলুন জেনে নেওয়াযাক রেসিপিটি:

উপকরনঃ
  • প্রয়োজনীয় উপকরণ:
  • তেল = ডুবো করে ভাজার জন্য
  • মুরগির মাংস = আধ কেজি বুকের পাতলা করে কাটা
  • গোল মরিচের গুড়ো = ১ চা চামচ
  • সরিষা গুড়ো = ১ চা চামচ
  • ওয়েস্টার সস = ২ চা চামচ
  • লবন = স্বাদ অনুযায়ী
  • ময়দা = ২ চা চামচ
  • ডিম = ১ টি
  • চালের গুড়ো = ২ টেবিল চামচ
  • কর্ন ফ্লাওয়ার = ২ চা চামচ
  • বেকিং পাওডার = সামান্য
  • দুধ = অল্প,
  • এছাড়াও কর্নফ্লেক্স
  • ব্রেড ক্রাম, ও
  • বনরুটি ।
পরিবেশনের জন্য উপকরণঃ
  • গোল মরিচের গুড়ো = ১ চা চামচ ,
  • সর্ষে গুড়ো = ১ চা চামচ ,
  • লেটুস পাতা ,টমেটো, চিজ ,টমেটোর সস এবং মেয়নিজ।
প্রণালীঃ
  • প্রথমে মুরগির মাংসে গোল মরিচ,সর্ষে গুড়ো ,সস এবং লবন দিয়ে মেখে ২ ঘন্টা মেরিনেট করে রেখে দিন।
  •  এবার ময়দা,ডিম, চালের গুড়ো ,কর্ন ফ্লাওয়ার ,লবন এবং সামান্য বেকিং পাওডারের জল এবং দুধ দিয়ে মিশ্রন তৈরী করুন। 
  • মাংসে মিশ্রণটি দিয়ে প্রথমে কর্ন ফ্লেক্স তারপর ব্রেড ক্রাম এ মাখিয়ে নিয়ে ডুবোতেলে অল্প আচে বাদামী করে ভেজে তুলুন।
  • এবার বনরুটি গরম করে মাঝখান দিয়ে কেটে নিন। 
  • নিচের অংশে মেয়নিজ ও সস মেখে উপরে লেটুস ও ফ্রাইড চিকেন ,চিজ , আবার লেটুস পাতা এবং টমেটো রাখুন । 
  • এবার ওপরের রুটির টুকরোয় মেয়নিজ মাখিয়ে এর ওপরে দিয়ে দিন। 
  • ব্যস, তৈরি হয়ে গেলো আপনার বার্গার! চাইলে ভেতরে দিতে পারেন কয়েক টুকরো চীজ স্লাইস। 
  • পরিবেশন করতে পারেন আপনার মনের মতো করে। সূত্র: টপসিক্রেট রেসিপি।

Source: BD24LIVE.com

ইফতারের প্লেটে সাধারণ খাবারগুলোর চাইতে নতুন স্বাদের নতুন আইটেমগুলোই বেশ পছন্দের থাকে সকলের কাছে। প্রতিদিনের স্বাদের পাশাপাশি সকলেই একটু ভিন্ন স্বাদের খাবার চান। তাই আজকে জেনে নিন ইফতারের নতুন স্বাদ ‘মাংস চপ’ তৈরির খুব সহজ রেসিপিটি।

উপকরনঃ
  • ১ কাপ হাড় ছাড়া মুরগীর মাংস
  • ১ কাপ আলু (সেদ্ধ করে পিষে নেয়া)
  • ১ চা চামচ আদা-রসুন বাটা
  • ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • ১ চা চামচ কাবাব মশলা
  • ৩ চা চামচ পেঁয়াজ বাটা
  • ২ চা চামচ মরিচ বাটা
  • পাউরুটির পিস (প্রয়োজন মতো)
  • ১ টি ডিম ফেটানো
  • ব্রেডক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ো প্রয়োজন মতো
  • তেল ভাজার জন্য
  • লবণ স্বাদমতো

প্রণালীঃ
  • প্রথমে মাংস ও আলু ভালো করে সেদ্ধ নিন। 
  • এরপর মাংস গ্রেইন্ড করে বা পাটায় ছেঁচে অথবা হামান দিস্তায় পিষে নিন এবং আলুর খোসা ছাড়িয়ে পিষে নিন।
  • এরপর একটি বড় বাটিতে আলু ও মাংসের সাথে পাউরুটি বাদে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। যদি মিশ্রণটি নরম হয়ে যায় তাহলে পাউরুটি ছিঁড়ে ছোট টুকরো করে মিশ্রণের নরমভাব কমাতে ব্যবহার করুন। 
  • যতোটা পাউরুটির প্রয়োজন ততোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
  • এরপর হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে চপের আকার দিন ও ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিন।
  • একটি ফ্রাই প্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমনভাবে তেল দিয়ে চপ সাজিয়ে দিয়ে ভাজতে থাকুন হালকা থেকে মাঝারি আঁচে। 
  • একপাশ হয়ে গেলে অপর পাশ উল্টে লালচে করে ভেজে নিন।
  • একটি কিচেন টিস্যুতে ভেজে তুলে নিন চপগুলো। 
  • ব্যস, এবার ইফতারের প্লেটে পরিবেশন করুন নতুন স্বাদের মাংস চপ।


সেহেরিতে বেশী মসলা দিয়ে রান্না করা খাবারের থেকে অল্প মসলার খাবার খাওয়াই শ্রেয়।তাই সেহেরিতে খাওয়ার মতো চিকেনের একটি  পারফেক্ট রেসিপি ‘পেশওয়ারী চিকেন কড়াই’ দেয়া হল।

উপকরনঃ
  • মুরগির মাংস হাড্ডিসহ -১ টি ছোট টুকরা করা
  • তেল – হাফ কাপ
  • টমেটো- ২ টি
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • লবন -১ চা চামচ বা আপনার স্বাদ মত
  • কালো গোলমরিচ গুড়া – ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
  • কাচামরিচ -৫/৬ টি
  • ১ কাপ পেঁয়াজ কুচি
  • ধনিয়া পাতা ও আদা কুচি সাজানোর জন্য

প্রণালীঃ
  • মুরগির মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন।
  • প্যানে তেল গরম করে পেয়াজ ভেজে সাথে মুরগি , আদা-রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন।
  • মুরগি কশিয়ে ভাজা হলে এতে টমেটো ,কালো গোলমরিচ গুড়া, লাল মরিচ গুঁড়ো দিয়ে হালকা মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন, কোনো পানি দেবার দরকার নেই।
  • ৫ মিনিট রান্না করে তাতে কাঁচা মরিচ দিয়ে প্যান ঢেকে দিয়ে ১৫ মিনিট রান্না করুন।
  • চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও ৫ মিনিট রাখুন ।
  • ধনিয়া পাতা ও আদা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


মুরগীর তৈরি কোন রেসিপির কথা আমার সামনে আসলে রান্না করার পুর্বেই আমি তা মনে মনে ভেবে ফেলি রান্নাও করে ফেলি এবং খেয়েও ফেলি। আর সেখানে যদি মুরগীর রেজালার মত রেসিপিরি কথা হয় তাহলে তো আর কথাই নেই। চলুন দেখে নেই কিভাবে রান্না করতে হবে। 



উপকরনঃ
  • মুরগী – ১ কেজির ২ টি (১৪ পিস হবে)
  • সয়াবিন তেল – ৪ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
  • গরম মসলা- পরিমাণ মতো
  • আদা বাটা – ১ চা চামচ
  • আলু বোখারা – ২০০ গ্রাম
  • পেঁয়াজ বাটা – আধা কেজি
  • টক দই – ১ পোয়া
  • রসুন বাটা – ১ চা চামচ
  • লবণ – পরিমাণ মতো
  • শুকনো মরিচের গুঁড়ো -১ টেবিল চামচ
  • জিরা -৫০ গ্রাম
প্রণালীঃ
  • মুরগীর মাংসের টুকরো গুলো ভালো করে পরিষ্কার করে একটি হাঁড়ির মধ্যে রাখুন। 
  • তারপর তেল সবটুকু ঢালুন। 
  • পেঁয়াজ বাটা,লবণ পরিমাণ মত,হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ,আদা বাটা ১ চা চামচ,রসুন ১ চা চামচ ও ১ কাপ পরিমান টক দই মাংসের মধ্যে ঢালুন । 
  • এবার হাত দিয়ে সব মসলা মাংসের সাথে মেশান। তারপর এক কাপ পরিমাণ পানি মাংসে ঢালুন।
  • এবার হাঁড়ি চুলায় বসান। 
  • কিছু সময় পর ঢাকনা খুলে চামচ দিয়ে নেড়ে দেখুন সব ঠিক আছে কিনা। 
  • যদি সব ঠিক থাকে তাহলে কিছু সময় আঁচে রাখুন। 
  • আবার কিছু সময় পর নেড়ে দেখুন মাংস সেদ্ধ হয়েছে কিনা,যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে চুলা থেকে নামিয়ে নিন।
  • এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ।

Source: Shajgoj.com

খাবারটি আমরা সাধারণত কিনেই খেয়ে থাকি।কিন্ত জানেন কি? দারুণ এই খাবারটি চাইলে বাড়িতেই তৈরি করা যায় এবং খুব সহজে। আসুন, জেনে নেই চিকেন ব্রেড তৈরি করার দারুণ সহজ একটি রেসিপি। সাথে দেখে নিন কীভাবে ধাপে ধাপে চিকেন ব্রেড তৈরি করবেন ।তৈরি করুন নিজের হাতে, আর প্রথমবারেই এত সুন্দর ব্রেড তৈরি হবে যেমনটাই ভালো হয়ে যাবে। সবাই যখন গরুর রেসেপি নিয়ে ব্যাস্ত তাদের বলসি গরু কয়দিন খাইবেন ??? আমার মত মুরগি পাগলা যারা আছেন তাদের জন্য পুরা অস্থির একটি রেসেপি।। দেখুন নাহ…চেষ্টা করে পারেন নাকি ঘরে বানাতে দোকানের চিকেন ব্রেড।

খামিরের জন্য যা লাগবেঃ
  • ময়দা ৪ কাপ,
  • ঈস্ট ১ টেবিল চামচ,
  • বেকিং পাউডার ১/২ চা চামচ,
  • গুঁড়ো দুধ ২টেবিল চামচ,
  • কুসুম গরম পানি পরিমান মতো,
  • তেল ৪ টেবিল চামচ,
  • ডিম ২টি ( ১টি খামিরের সাথে দিবেন
  • অন্যটি ব্রেডের উপরে ব্রাশ করার জন্য),
  • চিনি ১ টেবিল চামচ,
  • লবণ দেড় চা চামচ,

মুরগীর মাংসের পুরের জন্য যা লাগবেঃ
  • চিকেন কিনা -১ কাপ
  • পিঁয়াজ মিহি কুচি -১কাপ
  • আদাবাটা – ১ চা চামচ
  • রসুনবাটা -  ১ চা চামচ
  • সয়াসস – ৩ টেবিল চামচ
  • চিনি -  সামান্য
  • কর্ণফ্লাওয়ার -  ৩ টেবিল চামচ পানিতে গুলে নেয়া
  • গোলমরিচগুঁড়া – সামান্য
  • তেল
  • লবণ

প্রণালীঃ 
  • সব উপকরন একত্রে মিশিয়ে খামির তৈরি করেনিন। 
  • এবার খামিরটি এলুমিনিয়ামের পাত্রে রেখে ঢেকে গরম জায়গায় (আগুন জ্বালিয়ে গ্যাসের চুলার পাশে) রেখে দিন ২-৩ ঘন্টা। দেখবেন খামির ফুলে ডাবল হয়ে যাবে ।
  • তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিন। সামান্য লবণ ছিটিয়ে পেঁয়াজ ভাজুন। হালকা ও চকচকে হয়ে গেলে আদা রসুন বাটা ও কিমা দিয়ে দিন। 
  • লবণ ও সয়া সস দিয়ে ভালো করে ভাজুন। সামান্য পানি দিন। 
  • পানি শুকিয়ে কিমা সিদ্ধ হয়ে গেলে কর্ণফ্লাওয়ার, চিনি ও গোল মরিচ গুঁড়ো দিয়ে দিন। ভাজা ভাজা করে নামিয়ে দিন। 
  • খামির ফুলে ডাবল হয়ে গেলে আবারম থেনিন। এবার খামিরটিকে সমান দুইভাগ করুন। প্রত্যেক ভাগদিয়ে  rectangle shape (আয়তক্ষেত্রের আকার) এ রুটি বেলে নিন। রুটির মাঝখানে ১ কাপমাংসের পুরদিন। দুই পাশে ফিতার মত কেটে নিন। এবার এক পাশ
  • থেকে ফিতা নিয়ে পুরের উপর রাখুন আবার অন্য পাশ থেকে ফিতা এনে তার উপর রাখুন। বেনীর
  • মত ভাঁজ করুন। অন্য ভাগ দিয়ে এভাবে ডিজাইন করুন। (উপরের ছবিতে দেখুন)
  • এবার ওভেনের ট্রতে হাল্কা তেল মেখে তার উপর রুটি রাখুন। চুলার পাশে ১ ঘন্টা রেখে দিন। 
  • ১ ঘন্টা পর ফুলে দ্বিগুণ হবে। Electric oven (ইলেক্ট্রিক অভেন) আগে থেকেই ১৬০ ডিগ্রী তাপে ১০ মিনিট হিট দিন। ব্রেডগুলো ফুলেদ্বিগুণ হলে উপরে ডিমের কুসুম ব্রাশ সাদা তিল ছিটিয়ে ১৫০ ডিগ্রী তাপে ওভেনে বেক করুন ১৫-২০ মিনিট বা সোনালী রং হওয়া পর্যন্ত। ব্রেড হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে উপরে মাখন ব্রাশ করে ২-৩ মিনিট মোটা তোয়ালে দিয়ে ঢেকে রাখবেন। এতে ব্রেডগুলো নরম হবে।

Source: Genesisblogs

আজকে শক্রুবার । সেই সাথে আজ ছুটির দিনও বটে। তাছাড়া বাহিরে বৃষ্টিও পড়ছে। এই ছুটির দিনে একটু স্পেশাল খেতে সবারই মন চায়। আজ সেই সাথে যুক্ত হয়েছে বিজয়ের আনন্দ। আজকের দিনে অনেকেই বাসাবাড়িতে বেড়াতে চলে আসেন মনের আনন্দ ভাগাভাগি করে নিতে। তাই আনন্দ আপ্যায়নে রেঁধে ফেলুন ঝটপট মজাদার ‘চিকেন ভুনা খিচুড়ি’।



উপকরনঃ
মাংসের জন্যঃ 
  • মুরগীর মাংস ১ কেজি
  • চিনা বাদাম বাটা ৪ চা চামচ (ইচ্ছে হলে গুঁড়ো করেও নিতে পারেন)
  • দারুচিনি ৪ টুকরো (মাঝারি আকারের)
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুনবাটা দেড় টেবিল চামচ
  • ধনিয়া ১ চা চামচ
  • জিরা ১ চা চামচ
  • কাঁচা মরিচ বাটা ৩ টেবিল চামচ (ঝাল অনুযায়ী)
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • টক দই ১ কাপের অর্ধেকের কম
  • চিনি ১ চা চামচ
  • লবন স্বাদমতো
  • তেল প্রায় ১ কাপ
খিচুড়ির জন্যঃ 
  • খিচুড়ির জন্য 
  • চাল ১ কেজি
  • হলুদ গুঁড়ো আধা চা চামচ
  • ১ কাপ পেঁয়াজ কুচি
  • ৪-৫ টি মরিচ ফালি
  • আদা-রসুন বাটা ২ চা চামচ
  • ৪/৫ টি এলাচ
  • ৫-৬ টি লবঙ্গ
  • ২ খণ্ড দারুচিনি
  • ২ টি তেজপাতা
  • তেল পরিমাণ মতো
  • গরম পানি পরিমাণ মতো

প্রণালীঃ 
  • মুরগীর মাংস কেটে ধুয়ে নিয়ে একটি বড় পাত্রে মাংসের জন্য রাখা সব কিছু দিয়ে মিশিয়ে মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।
  • একটি প্যানে সামান্য তেল গরম করে এতে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে এতে মেরিনেট করা মাংস দিয়ে দিন। এবং রান্না করতে থাকুন।
  • মাংস সেদ্ধ হতে সামান্য গরম পানি দিয়ে দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে রাখুন।
  • একটি বড় প্যানে তেল দিয়ে গরম করে নিন। এতে দিন বাকি পেঁয়াজ কুচি। নরম হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে দিন। এরপর গরম মসলা সব দিয়ে দিন ও হলুদ দিন।
  • মসলা একটু ভেজে নিয়ে এতে দিন ধুয়ে রাখা চাল। চাল ভালো করে নেড়ে কষাতে থাকুন।
  • চাল ভালো করে কষানো হলে এতে গরম পানি দিয়ে রান্না করতে থাকুন।
  • চাল প্রায় সেদ্ধ হয়ে এলে রান্না করা মুরগীর মাংস এতে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
  • এবং ঢেকে আরও ১০ মিনিট অল্প আঁচে রাখুন। এবার লবণের স্বাদ বুঝে নিয়ে রান্না ঠিকমতো হলে চুলা থেকে নামিয়ে নিন।
  • ব্যস, এবার উপরে বেরেস্তা, ধনে পাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

Source: Priyo.com


উপকরনঃ 
  • ছোট করে কাটা মুরগির মাংস ৫০০ গ্রাম, 
  • টমেটো কুচি ১ কাপ, 
  • টমেটো সস আধা কাপ, 
  • চিলি সস ৩ টেবিল চামচ, 
  • লবণ পরিমাণমতো, 
  • কাঁচা মরিচ ফালি ৪টি, 
  • রসুন বাটা ১ চা চামচ, 
  • আদা বাটা ২ চা চামচ, 
  • সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ, 
  • টকদই ৪ টেবিল চামচ, 
  • ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ, 
  • মরিচ গুঁড়া ২ চা চামচ, 
  • তেজপাতা ২টি, 
  • ধনেপাতা কুচি পরিমাণমতো।

প্রণালীঃ 
  • কড়াইয়ে তেল গরম করে তেজপাতাসহ সব মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিন।
  • মুরগির মাংস ও টকদই দিয়ে কষিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে হালকা আঁচে দিন।
  • মাংস সিদ্ধ হলে টমেটো সস, চিলি সস, লবণ, কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

কিছু কিছু খাবারের নাম শুনলেই জ্বীবে জল চলে আসে। আজকের রেসিপিটাও ঠিক এমনেই। চিকেন টিক্কা।

উপকরনঃ 
  • মুরগির মাংসের কিমা ২ কাপ, 
  • পেঁয়াজ বাটা আধা কাপ, 
  • কাঁচা মরিচ ৩টি, 
  • রসুন বাটা ১ টেবিল চামচ, 
  • আদা বাটা ২ টেবিল চামচ, 
  • সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ, 
  • ঘি ৩ টেবিল চামচ, 
  • টকদই আধা কাপ, 
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, 
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ, 
  • কাজু ও পোস্ত বাটা একসঙ্গে মিলিয়ে ৩ টেবিল চামচ, 
  • লবণ পরিমাণমতো।

প্রণালীঃ 
  • মুরগির কিমা, লবণ, আদা বাটা দিয়ে একসঙ্গে মেখে ছোট ছোট মার্বেলের মতো বল করে ২০ মিনিট রেখে দিন।
  • এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু ও পোস্ত বাটা দিয়ে মসলা ভুনে বলগুলো দিন। সঙ্গে দই দিয়ে কষান। পানি দেওয়া যাবে না।
  • ঘন হয়ে এলে কাঁচা মরিচ, ঘি, গরম মসলা গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

স্পেশাল খাবার কে কে পছন্দ করেন হাত তুলুন? আরে আরে আরে!!! সবাই তো দেখি হাত তুলে বসে আছে। হুম আসলে ব্যাপারটাই এমন আমরা বাঙালি খেতে তো খুব পছন্দ করি। যাক আজকে আপনাদের নিয়ে লাম মুরগী কিংবা মোরগের মোসাল্লাম এর রেসিপি। কোন একদিন বানিয়ে ফেলুন আর চমকে দিন আপনার স্বামীকে। রেসিপিটি তেমন কঠিন নয় তাই চেষ্টা করলে যে কোন স্বামী এই রান্নাটি করে চমকে দিতে পারেন তার স্ত্রীকে।

উপকরনঃ 

  • এক কেজি ওজনের আস্ত মুরগি ১টি, 
  • পেঁয়াজ বাটা ১ কাপ, 
  • কাঁচা মরিচ ৫টি, 
  • রসুন বাটা ২ টেবিল চামচ, 
  • আদা বাটা ৩ টেবিল চামচ, 
  • ধনে গুঁড়া ২ চা চামচ, 
  • সয়াবিন তেল বা ঘি ১ কাপ, 
  • ঘি ৩ টেবিল চামচ, 
  • দই আধা কাপ, 
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, 
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ, 
  • কাজু ও পোস্ত বাটা ৩ টেবিল চামচ, 
  • কিশমিশ বাটা ২ টেবিল চামচ, 
  • কেওড়া পানি ১ চা চামচ, 
  • আলু সিদ্ধ ২টি, 
  • ডিম সিদ্ধ ২টি, 
  • কাজু ও পেস্তা কুচি মিলিয়ে একসঙ্গে ৩ টেবিল চামচ, 
  • লবণ পরিমাণমতো।



প্রণালীঃ 
  • মুরগির ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিন।
  • সিদ্ধ ডিম ও আলু সামান্য লবণ দিয়ে ভেজে নিন।
  • এবার ডিম ও আলু মুরগির পেটের ভেতর ঢুকিয়ে হাত, পা ও পেট ভালো করে সেলাই করে হালকা ভেজে নিন।
  • ওই তেলে সব মসলা কষিয়ে নিন।
  • মসলা কষানো হলে মুরগি দিন। অল্প অল্প করে দই দিন। মাখা মাখা হয়ে এলে কাজু ও পেস্তা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে নামিয়ে নিন

আপনার ছেলে মেয়েরা হয়তো আপনাকে অনেক জ্বালাতন করে সন্ধ্যায় স্পেশাল কিছু নাস্তা খাওয়ার জন্য তাই না? হয়তো বা আপনার ছেলে মেয়েরা আপনার কাছে আপদার করে যে মা চল না বাহিরে গিয়ে ফাস্ট ফুড খেয়ে আসি। এমনেই তো হয় আজকাল তাই না? আপনার হাতে যদি অল্প কিছু সময় থাকে তাহলে এখনেই দেখে নিন এই রেসিপি আর বিকালে তৈরি করে ফেলুল আপনার ফ্রিজের কোনে পরে থাকা চিকেন দিয়ে এই মজাদার সুস্বাদু চিকেন কাবাব।

উপকরনঃ 

  • মুরগির মাংসের কিমা ২ কাপ, 
  • কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, 
  • রসুন বাটা ১ টেবিল চামচ, 
  • আদা বাটা ১ টেবিল চামচ, 
  • সয়াবিন তেল ১ কাপের চার ভাগের এক ভাগ, 
  • টকদই ৪ টেবিল চামচ, 
  • পেঁয়াজ কুচি আধা কাপ,
  • কাজু কুচি ১ টেবিল চামচ, 
  • পেস্তা কুচি ১ টেবিল চামচ, 
  • কিশমিশ কুচি ১ টেবিল চামচ, 
  • জিরা, ধনে, গরম মসলা একসঙ্গে টালা গুঁড়া ১ টেবিল চামচ, 
  • টোস্টের গুঁড়া পরিমাণমতো, 
  • ডিমের সাদা অংশ ৩টি, 
  • লবণ পরিমাণমতো।


প্রণালীঃ 
  • মুরগির মাংসের কিমার সঙ্গে টোস্টের গুঁড়া, ডিমের সাদা অংশ ও সয়াবিন তেল ছাড়া সব উপকরণ মেখে চপের আকারে গড়ে নিন।
  • ডিমের মধ্যে চুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিন।

বর্তমানে তো সবার প্রিয় খাবারের লিষ্টে থাকা প্রথম খাবারেই তৈরি হয় মুরগী মাংস দিয়ে। সব ফাস্ট ফুড দোকানে কিংবা কোন ক্যাফেতে বড় বড় রেস্ট্রুরেন্টে খাবারের মেনুর প্রথম আইটেম থাকে চিকেন এর তৈরি। যাক আজকে আপনাদের সাথে শেয়ার করবো সহজ ও সুস্বাধু একটি মজার রেসিপি "চিকেন চাইনিজ সিজলিং"।

উপকরনঃ 

  • হাড় ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, 
  • ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ, 
  • মাখন ৩ টেবিল চামচ, 
  • কাঁচা মরিচ ৩টি, 
  • রসুন কুচি ৩ টেবিল চামচ,
  • আদা কুচি ২ টেবিল চামচ, 
  • ময়দা ৪ টেবিল চামচ, 
  • ডিমের সাদা অংশ ২টি, 
  • সয়াবিন তেল আধা কাপ, 
  • সিজলিং ডিশ ১টি, 
  • টমেটো সস ২ টেবিল চামচ, 
  • চিলি সস ৩ টেবিল চামচ,
  • লবণ পরিমাণমতো।


প্রণালীঃ 

  • মুরগির মাংস আঙুলের মতো লম্বা করে কেটে নিন। মাংসের সঙ্গে লবণ, ডিমের সাদা অংশ ও ময়দা একসঙ্গে মেখে ডুবো তেলে ভেজে নিন।
  • কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ ও মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ, কাঁচা মরিচ, টমেটো সস ও চিলি সস দিয়ে নামিয়ে নিন।
  • সিজলিং ডিশ গ্যাসের চুলায় ৩০ মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে বাটার ব্রাশ করে মাংসের মিশ্রণ ঢেলে পরিবেশন করুন।

চিকেন তন্দুরী খেতে ভালোবাসেন না এমন লোক হয়তো হাতে গোনা। তন্দুরী চিকেন নামটা কিন্তু আসলে রান্নার পদ্ধতির জন্য হয়েছে। তন্দুরে রান্না করা হয় বলেই একে তন্দুরী চিকেন বলে। বাড়িতে তো তন্দুর থাকে না সবার সেক্ষেত্রে মাইক্রোওয়েভে বানানো যায় এই জিভে জল আনা খাবারটি। কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তারা কী বাড়িতে তন্দুরী চিকেনের মজা নিতে পারবেন না। আমরা থাকতে তা হয় নাকি। আমাদের কাছে এ সমস্যার সমাধান আছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক, কীভাবে মাইক্রোওয়েভ ছাড়াই বাড়িতে বানাবেন  ।

দেশী ভাইরা যারা বিদেশে থাকেন তাদের অনেকেই মা অথবা বউ এর হাতের রান্না অনেক মিস করেন। তাই তাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে মুরগীর রোষ্ট। যার স্বাদ বাঙ্গালীর রান্নার মতই হবে। তবে আমি শিউর যে আপনার মা অথবা বউ এর হাতের রান্নার মত মজাদার হবে না।