WHAT'S NEW?
Loading...
Showing posts with label ডিম. Show all posts
Showing posts with label ডিম. Show all posts

পোস্ত দিয়ে ডিম রান্না করার এই ধাঁচটি মূলত পশ্চিমবঙ্গে দেখা যায়। বাড়িতে তো খাওয়া যাবেই, মেহমান এলেও পরিবেশন করতে পারবেন নিশ্চিন্তে।

উপকরনঃ
  • চারটা ডিম
  • পোস্তদানা চার টেবিল চামচ
  • পিঁয়াজ তিনটা কুচি করা
  • আদা বাটা এক চা চামচ
  • রসুন বাটা আধা চা চামচ
  • হলুদ গুঁড়ো এক চা চামচ
  • মরিচ গুঁড়ো আধা চা চামচ
  • কাঁচামরিচ দুটো কুচি করা
  • তেজাপাতা দুটো
  • চারটা এলাচ
  • লবঙ্গ চারটা
  • এক টুকরো দারুচিনি
  • ছয় টেবিল চামচ সর্ষের তেল
  • লবণ স্বাদমতো

প্রণালীঃ
  • পোস্তদানা ভিজিয়ে রাখুন এক ঘন্টা। এরপর কাঁচামরিচের সাথে বেটে নিন।
  • ডিমগুলোকে হার্ড বয়েল অর্থাৎ ভালো করে সেদ্ধ করে নিন। এরপর লম্বালম্বি অর্ধেক করে কাটুন। এর ওপর ছড়িয়ে দিন লবণ, হলুদ গুঁড়ো এবং একটু মরিচ গুঁড়ো। সাবধানে মাখিয়ে নিন মশলা যাতে ডিমগুলো ভেঙ্গে না যায়।
  • চ্যাপ্টা একটি ফ্রাইপ্যান গরম করে নিন। এতে দিন দুই টেবল চামচ সর্ষের তেল। এতে কাটা অংশ নিচের দিকে দিয়ে ডিমগুলোকে ভেজে নিন। একদিক ভাজা হলে উল্টে ওপর দিকটি ভেজে নিন। এরপর উঠিয়ে রাখুন।
  • ওই একই সসপ্যানে বাকি তেলটুকু দিয়ে দিন। তেল গরম হলে এতে দিন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং ৩০ সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিন। এরপর এতে দিন পিঁয়াজ, রসুন এবং আদা। পিঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং আধা কাপ পানি দিন। জ্বাল কমিয়ে কষুন যাতে পিঁয়াজ পানিতে নরম হয়ে আসে।
  • মশলার ওপর তেল চলে এলে পোস্তদানা বাটা দিয়ে দিন এর মাঝে। ভালো করে কষিয়ে নিন, তেল আবারও ওপরে উঠে আসবে। ঝোলের মাঝে ছেড়ে দিন ভাজা ডিমগুলো। এক মিনিটের মতো ঝোলে রান্না হতে দিন ডিমগুলোকে। চুলা বন্ধ করে দিয়ে আধা চা চামচ সর্ষের তেল যোগ করতে পারেন ইচ্ছে হলে।
  • খুব সহজেই তৈরি হয়ে গেলো ডিম পোস্ত। পরিবেশনের সময়ে ওপরে ছড়িয়ে দিন টাটকা ধনেপাতা। সর্ষের তেলের সুবাসে গরম ভাত দিয়ে এই তরকারি খেতে দারুণ লাগবে।


স্থানীয় ভাজাভুজির দোকানে সিঙ্গারা-সমুচার পাশাপাশি আরও একটা খাবার পাওয়া যায়, সেটা হলো ডিম-চপ। বাড়িতেও অনেকেই ডিম চপ তৈরি করেন অতিথি আপ্যায়নের জন্য। ডিম চপের আরও অভিজাত একটি ধরণ হলো নার্গিসি কোফতা। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে। অতিথি আপ্যায়ন ছাড়াও বিকেল বেলার স্ন্যাক্স হিসেবে বা ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা।



উপকরনঃ
  • ৪টা সেদ্ধ ডিম
  • ২৫০ গ্রাম চিকেন কিমা
  • ২টা ছোট আলু, সেদ্ধ করে ভর্তা করা
  • ভাজার জন্য ব্রেড ক্রাম্ব
  • এক স্লাইস পাউরুটি, ভিজিয়ে পানি চিপে নেওয়া
  • ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
  • সিকি চা চামচ গোলমরিচ
  • ১ চা চামচ জিরা গুঁড়ো
  • ১ চা চামচ গরম মশলা
  • লবণ স্বাদমতো
  • ১ চা চামচ আদা কুচি
  • ১ চা চামচ রসুন কুচি
  • ২টা কাঁচামরিচ কুচি
  • ডিপ ফ্রাই করার জন্য তেল
প্রণালীঃ
  • একটা বাটিতে মিশিয়ে নিন চিকেন কিমা, আলু ভর্তা, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, জিরা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা ধনেপাতা কুচি। 
  • এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন। 
  • এটাকে মিক্সারে দিয়ে পেস্ট তৈরি করে নিন।
  • এই মিশ্রণে ভেজানো পাউরুটি এবং আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন। 
  • এরপর হাতে তেল মাখিয়ে অল্প কিছুটা মিশ্রণ হাতে নিন। 
  • প্যাটি বানিয়ে এর মাঝে একটা সেদ্ধ ডিম রেখে চারদিক দিয়ে মুড়ে কোফতার আকৃতি দিন।
  • কোফতাটাকে ডিমে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। ডিমে না ডুবালেও চলবে। 
  • এবার গরম তেলে ডিপ ফ্রাই করে নিন কোফতাটাকে। 
  • এভাবে সবগুলো ডিম দিয়ে কোফতা তৈরি করে ভেজে নিন। 
  • বেশি কড়া করে ভাজবেন না। সোনালি হয়ে এলে নামিয়ে নিন।

Source: Shajgoj.com