WHAT'S NEW?
Loading...
Showing posts with label রেসিপি. Show all posts
Showing posts with label রেসিপি. Show all posts

পুরো ঢাকা তো বটেই, বরং পুরো দেশেই সমাদৃত ‘ঢাকাইয়া’ রান্না। পুরান ঢাকার বনেদী রেসিপিতে তৈরি খাবারগুলোর মাঝে এখনো আছে সেই সাবেকী স্বাদ। এই স্বাদের টানে অনেকেই পুরান ঢাকা এলাকায় খেতে যান বছরের বিভিন্ন সময়ে। কিন্তু কিছু কিছু ঢাকাইয়া খাবার আপনি বাড়িতেই তৈরি করতে পারেন। তার জন্য জেনে রাখা দরকার তাদের রান্নার মতো একই স্বাদ-গন্ধ নিয়ে আসার কিছু নিয়ম। মুক্তি আফরোজের রেসিপিতে আজ দেখে নিন একদম নিখুঁত ঢাকাইয়া তেহারি রান্নার রেসিপিটি। 

উপকরণ:
    • মাংস - ১ কেজি
    • আদা বাটা - ১ টেবিল চামচ
    • রসুন বাটা - ১ টেবিল চামচ
    • টক দই - ১/৩ কাপ
    • মরিচ গুঁড়ো - ১ টেবিল চামচ
    • জিরা গুঁড়ো - ২ চা চামচ
    • গরম মসলা গুঁড়ো - ১ চা চামচ
    • তেল - ১ কাপ (সয়াবিন এবং সরিষার তেল মিলিয়ে)
    • পিঁয়াজ কুচি - ১ কাপ
    • লবণ স্বাদ মত

    পোলাও সেদ্ধ করার জন্য:
    • চাল - ৩ কাপ
    • পানি - ৫ কাপ
    • দুধ - ১ কাপ
    • কেওড়া জল - ১ টেবিল চামচ
    • লবণ স্বাদ মত
    • কিছু আস্ত গরম মশলা
    • ৮-১০টি কাঁচামরিচ

    স্পেশাল মশলার জন্য:
    • দারুচিনি - ছোট ৩ টুকরো
    • জয়ত্রী - ছোট ৩ টুকরো
    • এলাচ - ৭/৮ টা
    • জয়ফল - ১/২ টা

      প্রণালী:
      • প্রথমেই স্পেশাল মশলাটা তৈরি করে নিন। দারুচিনি, জয়ত্রী, এলাচ এবং জয়ফল একসাথে একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। এগুলো ভাজার কোনো দরকার নেই। 
      • এবার গরুর মাংস নিন একটি পাত্রে। এর সাথে স্পেশাল মশলা, আদা-রসুন বাটা, টক দই, মরিচ, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। আপনার হাতে সময় থাকলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। নয়তো ম্যারিনেট না করেও রান্না করতে পারেন। 
      • একটি প্যানে তেল গরম করে নিন। এই রেসিপিতে এক কাপের তিন ভাগের দুই ভাগ সয়াবিন তেল এবং এক ভাগ সরিষার তেল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে পুরোটাই সয়াবিন তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন। 
      • এই তেলে পিঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিন। এরপর এতে মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভুনে নিন মাঝারি আঁচে। এরপর ঢাকনা চাপা দিয়ে মাংসটা রান্না হতে দিন ১০-১২ মিনিট। এ সময়ের মাঝে মাংস থেকে পানি বের হয়ে আসবে।
      • ১০ মিনিট পর মাংসটা একটু নেড়ে দিন। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না মাংস সিদ্ধ হয় এবং পানি টেনে আসে। চেষ্টা করবেন এই পানিতেই মাংস সেদ্ধ করবার। অতিরিক্ত পানি না দেওয়াই ভালো। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। পানি শুকিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিলে চুলা বন্ধ করে দেবেন। 
      • ফ্রাইপ্যান বা হাঁড়িটাকে একটু কাত করে রাখুন যাতে একদিকে তেল জমা হয়। এই তেলটুকু উঠিয়ে রাখুন, এটা দিয়েই পোলাও রান্না হবে। 
      • পোলাও রান্নার জন্য একটু বড়, ছড়ানো পাত্র ব্যবহার করুন। এতে দিয়ে দিন মাংস থেকে ওঠানো তেল। এই তেলে কয়েক মিনিট একটু ভেজে নিন চালটাকে। এরপর এতে দিন আস্ত গরম মশলা এবং গরম পানি। এরপর দিন দুধ। আপনি যদি পাউডার মিল্ক ব্যবহার করতে চান তাহলে ছয় কাপ পানির সাথে ২-৩ টেবিল চামচ ছড়িয়ে দিতে পারেন। এতে দিন কাঁচামরিচ এবং কেওড়া জল। মনে হতে পারে এত কাঁচামরিচে ঝাল হবে বেশি। আসলে কিন্তু ঝাল তেমন হবে না। বরং ঢাকাইয়া তেহারির মন ভোলানো ফ্লেভার আনার জন্যই এটা জরুরী। 
      • চালের থেকে পানি বেশ কিছুটা শুকিয়ে এলে এতে মাংসটা দিয়ে দিন এবং নেড়ে মিশিয়ে নিন।  এরপর তা ঢাকা দিয়ে খুব কম আঁচে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর একটু নেড়ে ওপরের চাল নিচের দিকে দিয়ে দিন। আবার দমে রাখুন ৬-৭ মিনিট। এরপর চুলা বন্ধ করে দিন।
      • তৈরি হয়ে গেল ঝরঝরে, মুখরোচক ঢাকাইয়া তেহারি। পরিবেশন করুন গরম গরম।
      পুরো রেসিপিটি ভিডিওতে দেখুন! 


      Source: Priyo.com

      অনেকেই মনে করেন পনির দিয়ে তেমন কোন খাবার রান্না করা সম্ভব নয়। অথচ এই খাবারটি দিয়ে তৈরি করা সম্ভব মজার মজার সব খাবার। টিক্কা মাসালা খাবারটির নাম শুনলে চোখে ভেসে উঠে চিকেন কিংবা মাটন টিক্কা মাসালার ছবি। পনির দিয়েও টিক্কা মাসালা তৈরি করা সম্ভব। এটি স্বাদে, গন্ধে চিকেন টিক্কা থেকে কিছু কম নয়। আসুন তাহলে পনির টিক্কা মাসালার রেসিপিটি জেনে নেওয়া যাক।

      উপকরণ:
      • ২৫০ গ্রাম পনির
      • ১ টি বড় লাল ক্যাপসিকাম
      • ১টি বড় হলুদ ক্যাপসিকাম
      • ১টি বড় সবুজ ক্যাপসিকাম
      • ১টি বড় পেঁয়াজ
      • ২০০ গ্রাম টকদই
      • ১ চা চামচ আদা রসুনের পেস্ট
      • ১/৪ চা চামচ মৌরি
      • ২ চা চামচ লাল মরিচ গুঁড়ো
      • ১/২ হলুদ গুঁড়ো
      • ১/২ চা চামচ চাট মশলা
      • ১/২ টা লেবুর রস
      • ১ টেবিল চামচ সরিষা তেল
      • ১ টেবিল চামচ মাখন
      • লবণ

      সাজানোর জন্য

      • পুদিনা পাতা
      • পেঁয়াজের টুকরো
      • লেবুর টুকরো

      প্রণালী:

      • পনিরকে ডাইস আকৃতিতে কেটে নিন।
      • একটি পাত্রে টকদই, মরিচ গুঁড়ো, চ্যাট মশলা, লবন, সরিষা তেল, হলুদ গুঁড়ো, মৌরি, আদা রসুনের পেস্ট এবং লেবুর রস একসাথে মিশিয়ে নিন।
      • এবার মশলার এই পেস্টে পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরো এবং পনিরের টুকরো দিয়ে ভাল করে মিশিয়ে ১৫ মিনিট মেরিনেইট করার জন্য রাখুন।
      • একটি কাবাব শিকে প্রথমে ক্যাপসিকামের টুকরো, তারপর পনিরের টুকরো, এরপর ক্যাপসিকামের টুকরো এবং সবশেষে পনির দিয়ে দিন।
      • একটি নন-স্টিক প্যানে তেল গরম করতে দিন। এতে শিকগুলো দিয়ে দিন।
      • রান্না করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না ভালভাবে রান্না হয়। পনিরের উপর মাঝে মাঝে মাখন ব্রাশ করুন।
      • দুই পাশ বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
      • ব্যস তৈরি হয়ে গেল মজাদার পনির টিক্কা মাসালা।

      নিচের ভিডিওতে পুরো রেসিপিটি দেখে নিনঃ

      Source: Priyo.com


      গরুর মাংস সকলেরই প্রিয় খাবার। যাদের গরুর মাংসে খাওয়ায় সমস্যা রয়েছে তারাও গরুর মাংস দেখলে খাওয়ার লোভ সামলাতে পারেন না। আজকের আয়োজনে গরুর মাংসপ্রিয়দের জন্য রইল ভিন্ন একটি রেসিপি। খুব সহজে ও কম সময়েই তৈরি করতে পারবেন এই খাবারটি।



      উপকরনঃ
      • ১ কেজি গরুর মাংস,
      • ৪/৫ টি বড় পেঁয়াজ (মোটা করে কাটা),
      • আদাবাটা ২ টেবিল চামচ,
      • রসুন বাটা ৪ চা চামচ,
      • হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ,
      • মরিচ গুঁড়ো ৪ চা চামচ,
      • ২ কাপ দুধ, লবণ স্বাদ মতো,
      • ৫/৬ টি শুকনো মরিচ,
      • কাঁচামরিচ আস্ত ৮-১০টি,
      • ৪/৫ টি এলাচ, ২টি তেজপাতা,
      • ২ খণ্ড দারুচিনি,
      • ৫/৬ টি লবঙ্গ ও সরিষার তেল পরিমাণমতো।

      প্রণালীঃ
      • মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে দুধ, ২ চা চামচ মরিচ গুঁড়ো, ২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা ও ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাংস ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। 
      • প্রথমে একটি প্যানে সরিষার তেল গরম করে এতে শুকনো মরিচ দিয়ে ভেজে নিন। এরপর এতে পেঁয়াজ, তেজপাতা এবং গরম মসলা দিয়ে অল্পক্ষণ ভেজে নিয়ে আদা ও রসুনবাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মসলা কষে নিন।
      • মসলা ভালো করে কষিয়ে গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দিন এবং কষাতে থাকুন। মাংস কষিয়ে এতে অল্প পানি দিন। যখন বুঝবেন মাংস মাখামাখা হয়ে আসছে তখন কাঁচামরিচ দিয়ে মাংস চুলার উপরে রেখে দিন আরো ১০ মিনিট। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।


      আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চাইনিজ হাক্কা নুডুলস। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করতে হয় চাইনিজ হাক্কা নুডুলস।



      উপকরনঃ
      • মোটা নুডলস- ১ প্যাকেট ( বাজারে হাক্কা নুডুলস কিনতে পাওয়া যায় )
      • মাশরুম – ইচ্ছা মত
      • চিকেন সেদ্ধ- ইচ্ছা মত
      • পেঁয়াজ কুচি-১টি মাঝারি মাপের
      • রসুন কুচি ২ কওয়া
      • বাঁধাকপি কুচি ১ কাপ
      • ক্যাপসিকাম কুচি ২ টি ( লাল , সবুজ)
      • গাজর কুচি ১ কাপ
      • তেল- ৩ টেবিল চামচ
      • গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ
      • সয়া সস- ১ টেবিল চামচ
      • ভিনিগার-১ চা চামচ
      • ফিশ সস- ১ চা চামচ (ইচ্ছা / না দিলেও হবে )
      • ওয়েস্টার সস- ১ চা চামচ
      • বিন স্প্রাউট-আধা কাপ
      • লবন স্বাদমতো
      • মাশরুম বা চিকেন সেদ্ধ- ইচ্ছা মত

      প্রণালীঃ
      • সব সসগুলো একসাথে মিশিয়ে নিন।
      • নুডলসগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন।
      • এবার কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ ও গাজর দিয়ে ভাজতে থাকুন।
      • এরপর বাঁধা কপি ,মাশরুম ও চিকেন দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন।
      • এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিন।
      • আরও এক চামচ তেল দিন সঙ্গে লবন, গোলমরিচ গুঁড়ো, সস দিয়ে নাড়তে থাকুন।
      • এবার ক্যাপসিকাম,স্প্রাউট ও ভিনিগার দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিন।
      • হয়ে গেল হাক্কা নুডলস


      রেস্তরাঁয় গেলে কাঠের ট্রেতে ধোঁয়া ওঠা সিজলিং বিফ না খেলে যেন মনটাই ভরে না। আর এর জন্য পকেট থেকে টাকাও চলে যায় অনেকগুলো। কোরবানির ঈদের পর নিশ্চয়ই ফ্রিজ ভরা গরুর মাংস আছে? এত মাংস দিয়ে শুধু মাত্র এক দুই পদের রান্না না করে একটু ভিন্ন কিছু রাঁধতে চাইলে বানিয়ে ফেলতে পারেন সিজলিং বিফ। ভাবছেন ঘরে আবার সিজলিং বিফ বানানো সম্ভব নাকি! খুব সহজেই ঘরেই বানানো সম্ভব চাইনিজ রেস্তোরাঁর মত মজাদার সিজলিং বিফ। আসুন দেখে নেয়া যাক পদ্ধতিটি।

      পুষ্টিগুণঃ
      প্রতি ৩৫ গ্রাম সিজলিং বিফে আছে ১৭৭ ক্যালোরি, ১০.৫ গ্রাম ফ্যাট, ১৭।৯ গ্রাম কার্বোহাইড্রেট ও ২.১ গ্রাম প্রোটিন।


      উপকরনঃ
      • আধা কেজি গরুর মাংস (হাড় ছাড়া)
      • এক কোয়া (মাঝারী আকৃতির) রসুন কুচি
      • ২টি পেয়াজ (বড়) মাঝে কেটে ভাঁজে ভাঁজে ছাড়ানো
      • ১টা ক্যাপসিকাম (লম্বা লম্বা করে কাটা)
      • ১/২ কাপ টমেটো সস
      • ২ টেবিল চামচ সয়া সস
      • ১ চা চামচ চিলি সস
      • ১ টেবিল চামচ ফিশ সস
      • ১/২ চা চামচ স্বাদ লবণ
      • ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
      • ১ চা চামচ মরিচ টালা গুঁড়া
      • ২টি শুকনা মরিচ (মাঝে দিয়ে চেড়া )
      • পরিমান মত সরিষার তেল
      • পরিমান মত লবন/ পানি
      • সিজলিং ট্রে (থাকলে ভালো)

      প্রণালীঃ
      • মাংস পাতলা লম্বা করে টুকরা করুন।
      • মাংসে সয়াসস, ফিশ সস, চিলি সস, টমেটো সস, কর্ন ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন।
      • কড়াইতে মাংস ও অল্প পানি দিয়ে সেদ্ধ করে পানি গায়ে গায়ে লাগিয়ে ফেলুন।
      • আরেকটি পাত্রে সরিষার তেল গরম করে নিন ভালো করে,
      • তেলে শুকনো মরিচ চেড়া, রসুন ও পেঁয়াজ দিয়ে ভাজুন।
      • পেঁয়াজ সামান্য নরম হলে ক্যাপসিকাম স্বাদ লবণ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও মাংস দিয়ে নাড়ুন।
      • এবার চুলায় সিজিলিং ট্রে দিয়ে খুব ভালো করে গরম করে নিন।
      • গরম ট্রেতে মাখন দিয়ে মাংস ঢেলে হালকা পোড়া পোড়া করে মাংস ভেজে নিন।
      • সিজলিং ট্রে না থাকলে ফ্রাই প্যানেই মাংস হালকা পোড়া পোড়া করে ভেজে নিন। ধোঁয়া ওঠা শুরু করলে এবং ঘ্রাণ বের হলে নামিয়ে ফেলুন।
      • ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার সিজলিং বিফ।



      ঝটপট তৈরি করা যায় এমন একটি খাবার হলো ফ্রাইড রাইস। যে কোনো সময়ে, যে কোনো মাপের ক্ষুধা কমাতে পারে সুস্বাদু এই খাবার। কিন্তু সাধারণ ফ্রাইড রাইস তৈরি করতেও লাগে ডিম, কেউ কেউ ব্যবহার করেন চিংড়ি বা মাংস। আজ জেনে নিন এমন একটি ঝটপট রেসিপি যাতে দরকার হবে শুধু টমেটো আর অলিভ। চলুন দেখে নিই একদম ভেজিটেরিয়ান রেসিপিটি।


      উপকরনঃ
      • দেড় কাপ ফ্রেশ টমেটো পিউরি
      • ৬/৭টা ব্ল্যাক অলিভ
      • দেড় কাপ সেদ্ধ করা বাসমতী চালের ভাত
      • ২ চা চামচ অলিভ অয়েল
      • ১ টেবিল চামচ টমেটো কেচাপ
      • লবণ স্বাদমতো
      • ১ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো
      • ১ চা চামচ শুকনো অরিগানো
      • অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম, চৌকো করে কাটা
      • ৪/৫টা বেসিল পাতা
      • ৮টা লেটুস পাতা
      প্রণালীঃ
        • একটি বড় নন-স্টিক প্যানে অলিভ অয়েল গরম করে নিন। এতে টমেটো পিউরি দিয়ে মিশিয়ে নিন। রান্না হতে দিন ৩-৪ মিনিট।
        • এতে টমেটো কেচাপ দিন। লবণ, শুকনো মরিচ এবং শুকনো অরিগানো দিন। মিশিয়ে রান্না হতে দিন ১ মিনিট। ক্যাপসিকাম এবং ভাত দিয়ে দিন। মিশিয়ে রান্না হতে দিন আরও কিছুক্ষণ।
        • ব্ল্যাক অলিভ স্লাইস করে নিন। বেসিল এবং অলিভ স্লাইস দিয়ে দিন রাইসে। ভালো করে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।
        • গরম একটু কমে এলে লেটুস পাতার ওপর সাজিয়ে দিন রাইস।
        ভিডিওঃ


        Source: Priyo.com

        জিভে জল আনা অত্যন্ত লোভনীয় চেহারার তেহারিটা দেখেই কি পারফেক্ট মনে হচ্ছে না? একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।

        উপকরনঃ
        • গরুর মাংস ১ কেজি,
        • দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ,
        • পেঁয়াজ কুচি দেড় কাপ,
        • আদা বাটা ৩ টেবিল চামচ,
        • রসুন বাটা ৩ টেবিল চামচ,
        • পেঁয়াজ বাটা ১ কাপ,
        • কাঁচা মরিচ বাটা ১ টে চামচ,
        • সরিষা বাটা ১ টে চামচ,
        • কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ,
        • মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,
        • ধনে গুঁড়ো ১ টেবিল চামচ,
        • জিরা গুঁড়ো ১ টেবিল চামচ,
        • কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ,
        • তেজপাতা ২টি,
        • দারচিনি ২ সেমি ৫ টুকরো,
        • এলাচ ৫টি,
        • লবঙ্গ ৪টি,
        • কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া,
        • সরিষার তেল ১ কাপ,
        • সয়াবিন তেল হাফ কাপ,
        • পোলাওয়ের চাল ১ কেজি,
        • আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ),
        • লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য
        • গরম পানি ১০ কাপ

        প্রণালীঃ
        • মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল এবং দই, লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে।
        • একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেকটা করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন।
        • মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা পানি দিন। এ সময় অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন।
        • মাংস সিদ্ধ হয়ে এলে আলু ও ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন।
        • এবার পোলাও এর জন্য প্যানে বাকি সরিষার তেল এ পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন।চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন।
        • গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে। লবণ দিন। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন।
        • সালাদ দিয়ে পরিবেশন করুন।