আমার মনে এমন মানুষ খুজে পাওয়া দায় যে টক পছন্দ করে না। স্বাভাবিক হারে ১০০% এর মধ্যে ৮০% মানুষেই টক পছন্দ করে। আর টক প্রেমিদের একটি প্রিয় খাবার হল আমড়া। তো চলুন দেরি না করে ঝটপট শিখে নেই কিভাবে তৈরি করতে হয় এই আমড়ার আচার।।
উপকরনঃ
আমড়া ১২ টা
সির্কা ১ কাপ
হলুদ গুড়া ১/২ চা চামচ
মরিচ গুড়া ১ টেবিল চামচ
আদা বাঁটা ১/২ চা চামচ
রসুন বাঁটা ১ চা চামচ
সরিষার তেল ৩/৪ কাপ
লবন স্বাদমত
শুকনা মরিচ ২ টি
প্রণালীঃ
খোসা ফেলে আমড়া ফালি করে কেটে সির্কাতে ১০-১২ ঘন্টা ভিজিয়ে রেখে তুলে নিন।
এখন হলুদ ও লবন দিয়ে মেখে ১ দিন কড়া রোদে শুকিয়ে নিন।
গরম তেলে সব মসলা,আমড়া ও সির্কা দিয়ে নাড়ুন।আচার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।