WHAT'S NEW?
Loading...
Showing posts with label ভিডিও. Show all posts
Showing posts with label ভিডিও. Show all posts


ডাল দিয়ে মাংস রান্না বেশ জনপ্রিয় এবং প্রচলিত  একটি খাবার। যারা মাংস খেতে পছন্দ করেন, এবং যারা মাংস খেতে পছন্দ করেন না উভয়ই এই খাবারটি পছন্দ করেন। হায়দ্রাবাদী এই খাবারটি ভিন্ন ভিন্ন উপায়ে রান্না করা যায়। আজ আপনাদের পারফেক্ট রেস্টুরেন্টের মত ডাল মাংস রান্নার রেসিপিটি জানিয়ে দেব।


উপকরনঃ
  • ১ কাপ বুটের ডাল
  • খাসির মাংস
  • ১টি বড় পেঁয়াজ কুচি
  • ১ ইঞ্চি আদা কুচি
  • ১/৪ কাপ পুদিনা পাতা কুচি
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ২ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো
  • ১ টেবিল চামচ গরম মশলা
  • লবণ
  • ১/৪ কাপ টমেটো কুচি
  • ১টি লেবুর রস
  • ১ লিটার পানি
  • পেঁয়াজ বেরেস্তা (সাজানোর জন্য)
প্রণালীঃ
  • প্রথমে বুটের ডাল ভাল করে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • এরপর প্রেশার কুকারে বুটের ডাল, মাংস,হলুদের গুঁড়ো, লবণ, আদা কুচি এবং পানি দিয়ে ঢেকে দিন। ৪ থেকে ৫ হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • একটি প্যানে তেল গরম করে, এতে পেঁয়াজ কুচি, এক চিমটি লবণ দিয়ে কিছুক্ষণ ভেঁজে নিন (সাজানোর জন্য বেরেস্তা করা)
  • এবার প্যানে টমেটো কুচি, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলা দিয়ে ভাঁজুন।
ভিডিওঃ


Source: Priyo.com


বিকেলের নাস্তায় পুরি, আলুর চপ, বেগুনি খেতে খেতে একঘেয়ামি চলে আসছে? নতুন কিছু তৈরি করতে চান? অনেকেই কচুরি তৈরি করে থাকেন। এইবার একটু ভিন্নধরণের খাস্তা কচুরি তৈরি করে নিন।


পুরের জন্য উপকরনঃ
  • ১/২ কাপ মুগ ডাল
  • ২ চা চামচ মরিচের গুঁড়ো
  • ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
  • ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ২ চা চামচ আমচূর গুঁড়ো
  • ১ চা চামচ গরম মশলা
  • ১ চা চামচ মৌরি গুঁড়ো
  • লবণ
  • ১/২ চা চামচ চিনি
  • ১.৫ টেবিল চা চামচ তেল 
ডোয়ের জন্য উপকরনঃ
  • ১ কাপ ময়দা
  • ১ কাপ আটা
  • ১/২ চা চামচ বেকিং সোডা
  • ৩ টেবিল চামচ ঘি
  • লবণ
  • ২/৩ কাপ পানি
  • তেল
প্রণালীঃ
  • মাঝারি আঁচে মুগ ডাল ভেজে নিন। বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
  • এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন।
  • মুগ ডালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আমচূর পাউডার, গরম মশলা, মৌরি গুঁড়ো, লবণ এবং চিনি ভাল করে মেশান। এর সাথে কিছুটা পানি ভাল করে মেশান।
  • এবার আরেকটি পাত্রে ময়দা, আটার সাথে ঘি দিয়ে ভাল করে মেশান। ব্রেড ক্রাবসের মত গুঁড়ো না হওয়া পর্যন্ত মেশাতে থাকুন।
  • এরপর এতে লবণ, বেকিং সোডা এবং পানি দিয়ে ভাল করে ডো তৈরি করুন।
ভিডিওঃ


Source: Priyo.com


ঝটপট তৈরি করা যায় এমন একটি খাবার হলো ফ্রাইড রাইস। যে কোনো সময়ে, যে কোনো মাপের ক্ষুধা কমাতে পারে সুস্বাদু এই খাবার। কিন্তু সাধারণ ফ্রাইড রাইস তৈরি করতেও লাগে ডিম, কেউ কেউ ব্যবহার করেন চিংড়ি বা মাংস। আজ জেনে নিন এমন একটি ঝটপট রেসিপি যাতে দরকার হবে শুধু টমেটো আর অলিভ। চলুন দেখে নিই একদম ভেজিটেরিয়ান রেসিপিটি।


উপকরনঃ
  • দেড় কাপ ফ্রেশ টমেটো পিউরি
  • ৬/৭টা ব্ল্যাক অলিভ
  • দেড় কাপ সেদ্ধ করা বাসমতী চালের ভাত
  • ২ চা চামচ অলিভ অয়েল
  • ১ টেবিল চামচ টমেটো কেচাপ
  • লবণ স্বাদমতো
  • ১ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো
  • ১ চা চামচ শুকনো অরিগানো
  • অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম, চৌকো করে কাটা
  • ৪/৫টা বেসিল পাতা
  • ৮টা লেটুস পাতা
প্রণালীঃ
    • একটি বড় নন-স্টিক প্যানে অলিভ অয়েল গরম করে নিন। এতে টমেটো পিউরি দিয়ে মিশিয়ে নিন। রান্না হতে দিন ৩-৪ মিনিট।
    • এতে টমেটো কেচাপ দিন। লবণ, শুকনো মরিচ এবং শুকনো অরিগানো দিন। মিশিয়ে রান্না হতে দিন ১ মিনিট। ক্যাপসিকাম এবং ভাত দিয়ে দিন। মিশিয়ে রান্না হতে দিন আরও কিছুক্ষণ।
    • ব্ল্যাক অলিভ স্লাইস করে নিন। বেসিল এবং অলিভ স্লাইস দিয়ে দিন রাইসে। ভালো করে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।
    • গরম একটু কমে এলে লেটুস পাতার ওপর সাজিয়ে দিন রাইস।
    ভিডিওঃ


    Source: Priyo.com


    সচরাচর পালা-পার্বন ছাড়া মাটন রান্না হয়না। এর কারণ অনেকেই মাটন রান্না করতে জানেন না, সাহসও পান না তাই। আর এই রান্নায় যে অনেকগুলো উপকরণ লাগে তা বলাই বাহুল্য। আজ জেনে নিন মাটন রান্নার খুব সহজ একটি রেসিপি।


    উপকরনঃ
    • ৭৫০ গ্রাম মাটন চপ
    • ৩/৪ টেবিল চামচ তেল
    • ৪/৫টা লবঙ্গ
    • ৭/৮টা গোলমরিচ
    • ৩/৪টা এলাচি
    • ১ ইঞ্চি পরিমাণ দারুচিনি
    • ৩/৪টা বড় পিঁয়াজ স্লাইস করা
    • দের টেবিল চামচ আদা-রসুন বাটা
    • ৩/৪টা কাঁচামরিচ চেরা
    • আধা চা চামচ হলুদ গুঁড়ো
    • ১ চা চামচ মরিচ গুঁড়ো
    • ১টা লেবুর রস
    • আধা কাপ টমেটো পিউরি
    • দেড় চা চামচ গরম মশলা গুঁড়ো
    • লবণ স্বাদমতো
    • ২ টেবিল চামচ পুদিনা পাতা কুচি
    • আধা কাপ দই
    প্রণালীঃ
    • একটি নন-স্টিক প্যানে তেল গরম করে নিন। এতে লবঙ্গ, গোলমরিচ, এলাচি এবং দারুচিনি দিয়ে সাঁতলে নিন।
    • তেলে পিঁয়াজ দিয়ে দিন, স্বচ্ছ হয়ে না আসা পর্যন্ত ভাজুন। এরপর মাটন চপ দিয়ে দিন। এতে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন মাংসে। ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিন ৫ মিনিট।
    • এরপর এতে কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিন ১০-১৫ মিনিটের জন্য। এরপর এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লেবুর রস দিয়ে মিশিয়ে নিন।
    • টমেটো পিউরি দিন, মিশিয়ে রান্না হতে দিন ২-৩ মিনিট। এরপর গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে মিশিয়ে নিন। এরপর পুদিনা পাতা এবং দই দিন। ভালো করে মিশিয়ে রান্না হতে দিন। মাংস পুরোপুরি রান্না হয়ে এলে নামিয়ে ফেলুন।
    ভিডিওঃ


    Source: Priyo.com

    এই রোজায় ইফতারে কি খাচ্ছেন? সেই সবসময়ের মতো পিঁয়াজু-বেগুনি-আলুর চপ? একটু স্বাদ বদলে চমকপ্রদ কিছু তৈরি করতে চাইলে দেখে নিন আজকের চিকেন ব্রেড পিজ্জার রেসিপিটি। মাংস, পনির এবং ক্যাপসিকামের দারুণ স্বাদে ইফতারে আপনার মনটাই ভালো হয়ে যাবে। পেট ভরাতে সহায়ক এই স্ন্যাক্সটি ইফতার পার্টিতে পরিবেশন করতে পারেন, আবার প্রতিদিনের ইফতারেও রাখতে পারেন। চলুন দেখে নিই সহজ রেসিপিটি।


    উপকরনঃ
    • ২টা গ্রিলড চিকেন ব্রেস্ট, শ্রেড করা
    • ৮টা পাউরুটির স্লাইস
    • পিজ্জা সস প্রয়োজনমতো
    • ২ টেবিল চামচ মাখন
    • ১ চা চামচ রসুন কুচি
    • আধা চা চামচ শুকনো মরিচ
    • ৩/৪টা ফ্রেশ বেসিল পাতা
    • ১ কাপ বিভিন্ন রঙের ক্যাপসিকামের লম্বা টুকরো
    • ২০০ গ্রাম মোজারেলা চিজ, ছোট কিউব করে কাটা
    • ফ্রেশ অরিগানো প্রয়োজনমতো
    প্রণালীঃ
    • ওভেন ১৮০ ডিগ্রিতে প্রিহিট হতে দিন।
    • একটি পাত্রে মাখন নিন। এতে শুকনো মরিচ ভেঙ্গে নিন। 
    • রসুন এবং বেসিল পাতা ছিঁড়ে দিন। ভালো করে মিশিয়ে নিন।
    • মাখনের মিশ্রণ প্রতিটি রুটির স্লাইসের ওপরে মাখিয়ে নিন এবং একটি বেকিং ট্রেতে রাখুন। 
    • এবার প্রিহিটেড ওভেনে দিয়ে ৪-৬ মিনিট বা মুচমুচে হওয়া পর্যন্ত বেক করে নিন।
    • মুচমুচে এই ব্রেড স্লাইসের ওপরে পিজ্জা সস দিয়ে নিন। 
    • এর ওপরে চিকেন, ক্যাপসিকামের টুকরো, মোজারেলার টুকরো এবং কিছু অরিগানো দিয়ে দিন। 
    • এবার প্রিহিটেড ওভেনে আবার দিয়ে দিন। চিজ গলে যাওয়া পর্যন্ত বেক করে নিন।
    ভিডিওঃ


    Source: Priyo.com

    বর্তমানে সবচাইতে জনপ্রিয় ফাস্টফুড কী বলুন তো? ঠিক ধরেছেন, ফ্রাইড চিকেন। একেকজন মানুষ একেক রেস্টুরেন্টের, একেক রেসিপির ফ্রাই পছন্দ করলেও এর নাম শুনলেই খেতে ইচ্ছা করবে যে কারও। বাড়িতেও অনেক রাঁধুনিই শখ করে তৈরি করেন ফ্রাইড চিকেন। চলুন আজ দেখে নেই অন্যরকম স্বাদের একটি ফ্রাইড চিকেনের রেসিপি, যাতে আছে বিভিন্ন ইটালিয়ান হার্বের মন মাতানো ফ্লেভার। এই রেসিপি দেখে আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন ট্রিপল ডিপড ফ্রাইড চিকেন।

    দেশী ভাইরা যারা বিদেশে থাকেন তাদের অনেকেই মা অথবা বউ এর হাতের রান্না অনেক মিস করেন। তাই তাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে মুরগীর রোষ্ট। যার স্বাদ বাঙ্গালীর রান্নার মতই হবে। তবে আমি শিউর যে আপনার মা অথবা বউ এর হাতের রান্নার মত মজাদার হবে না।