WHAT'S NEW?
Loading...
Showing posts with label পোলাও. Show all posts
Showing posts with label পোলাও. Show all posts

গরুর মাংস দিয়ে তো তেহারি অনেক খেয়েছেন, এবার মুরগির মাংস দিয়ে ট্রাই করুন পুরান ঢাকার স্টাইলে। পুরান ঢাকার মতোই মুখরোচক ভাবে তৈরি করুন। তাহলে জেনে নিন বিডি রমণীর রেসিপিটি।

মুরগী তৈরির জন্য উপকরনঃ
  • ১ কেজি মুরগি, বড় বড় করে কেটে নেওয়া।
  • ১০টি ছোট আলু।
  • ৩ টেবিল-চামচ আদা ও রসুন বাটা।
  • ২টি বড় পেঁয়াজ।
  • আধা চা-চামচ মরিচগুঁড়া।
  • আধা চা-চামচ ধনেগুঁড়া।
  • স্বাদ মতো লবণ।
  • আধা কাপ তেল।
  • ৩ টেবিল-চামচ সরিষার তেল।
  • আস্ত ৩টি এলাচ।
  • ২ টুকরা দারুচিনি।
  • ২টি তেজপাতা।
  • স্পেশাল গরম মসলা
  • ৪টি এলাচ।
  • আধা চা-চামচ জায়ফল এবং জয়ত্রী।
  • আধা চা-চামচ জিরা।
  • আধা চা-চামচ ধনিয়া।
  • ৭,৮টি গোলমরিচ।
  • ৩টি লবঙ্গ।
  • আধা চা-চামচ মৌরি।
  • আধা চা-চামচ শাহিজিরা।
  • একসঙ্গে গুঁড়া করে নিন।
  • এটাই স্পেশাল গরম মসলা।

চাউল প্রস্তুত করার জন্য উপকরনঃ
  • ৪ কাপ পোলাওয়ের চাল (কালিজিরা)।
  • ৬ কাপ এবং আরও আধা কাপ গরম পানি।
  • ১টি বড় পেঁয়াজকুচি।
  • ১ টেবিল-চামচ আদাবাটা।
  • আধা কাপ তেল।
  • ৩ টেবিল-চামচ ঘি।
  • ৩টি এলাচ।
  • এক টুকরা দারুচিনি।
  • ২টি তেজপাতা।
  • স্বাদ মতো লবণ।
  • ২০,২৫টি আস্ত কাঁচামরিচ।
প্রণালীঃ
  • প্রথমেই মুরগি রান্না করে নিতে হবে।
  • পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিন। আলু বাদে মুরগির জন্য রাখা বাকি সব উপকরণ দিয়ে মুরগি মাখিয়ে নিন। এবার ভালো মতো কষিয়ে মুরগি রান্না করুন। পানি দেবেন না।
  • মাংস সিদ্ধ হয়ে আসলে আলু দিন। সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। আলু আধা সিদ্ধ হলে অল্প ঝোল রেখে চুলা বন্ধ করে দিন।
  • এবার আলাদা বড় হাঁড়িতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ ভাজতে থাকুন। আস্ত গরম মসলাগুলো দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে আদাবাটা দিন।
  • একটু ভেজে চাল দিয়ে কষাতে থাকুন। চাল ঝরঝরে হয়ে আসলে, ঝোলসহ মুরগি দিয়ে চালের সঙ্গে মিশিয়ে গরম পানি দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে দিন।
  • চাল ফুটে উঠলে আস্ত কাঁচামরিচ মিশিয়ে হাঁড়ির মুখ শক্ত ভাবে ঢেকে অনেকক্ষণ খুব অল্প আঁচে দমে রাখুন। চাল একদম ফুটে গেলে চুলা বন্ধ করে দিন।
  • নামিয়ে গরম তেহারি, সালাদের সঙ্গে পরিবেশন করুন।


জিভে জল আনা অত্যন্ত লোভনীয় চেহারার তেহারিটা দেখেই কি পারফেক্ট মনে হচ্ছে না? একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।

উপকরনঃ
  • গরুর মাংস ১ কেজি,
  • দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ,
  • পেঁয়াজ কুচি দেড় কাপ,
  • আদা বাটা ৩ টেবিল চামচ,
  • রসুন বাটা ৩ টেবিল চামচ,
  • পেঁয়াজ বাটা ১ কাপ,
  • কাঁচা মরিচ বাটা ১ টে চামচ,
  • সরিষা বাটা ১ টে চামচ,
  • কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ,
  • মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,
  • ধনে গুঁড়ো ১ টেবিল চামচ,
  • জিরা গুঁড়ো ১ টেবিল চামচ,
  • কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ,
  • তেজপাতা ২টি,
  • দারচিনি ২ সেমি ৫ টুকরো,
  • এলাচ ৫টি,
  • লবঙ্গ ৪টি,
  • কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া,
  • সরিষার তেল ১ কাপ,
  • সয়াবিন তেল হাফ কাপ,
  • পোলাওয়ের চাল ১ কেজি,
  • আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ),
  • লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য
  • গরম পানি ১০ কাপ

প্রণালীঃ
  • মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল এবং দই, লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে।
  • একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেকটা করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন।
  • মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা পানি দিন। এ সময় অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন।
  • মাংস সিদ্ধ হয়ে এলে আলু ও ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন।
  • এবার পোলাও এর জন্য প্যানে বাকি সরিষার তেল এ পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন।চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন।
  • গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে। লবণ দিন। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন।
  • সালাদ দিয়ে পরিবেশন করুন।


বিরিয়ানি, খিচুড়ি ইত্যাদি রাইস জাতীয় খাবার খেতে কিন্তু দারুণ লাগে। শীত পার হয়ে গেলে সাধারণত এই রিচ ফুডগুলো খাওয়া হয় না। কারণ ওই একটাই, গরম ও হজমের সমস্যা। সপ্তাহ প্রায় শেষের দিকে, এদিকে যায় যায় করছে শীত। কেমন হয় যদি শীতের সবজি, হরেক রকমের ডাল ও গরুর মাংস মিলিয়ে রেঁধে ফেলে যায় অত্যন্ত সুস্বাদু কিছু? বাসার সবার ভালো তো লাগবেই, অতিথিও আপ্যায়ন করতে পারবেন। চলুন, জেনে নিই আতিয়া আমজাদের বিফ-ভেজিটেবল খিচুড়ির রেসিপি। যারা মোটেও রাঁধতে জানেন না, তাঁরাও খুব সহজে রাঁধতে পারবেন আর খেয়ে তারিফ করবে সবাই। 

উপকরনঃ 
  • সব মশলা দিয়ে কষিয়ে নেয়া গরুর মাংস - ১/২ কেজি
  • পোলাও চাল- ২৫০ গ্রাম বা এক কাপ
  • মুগের ডাল- ১ কাপ
  • মসুরির ডাল- ১ কাপ
  • নতুন আলু, গাজর, মটরশুঁটি মিলিয়ে ১ কাপ (আধা সিদ্ধ করে নেবেন)
  • পিঁয়াজ কুচি- ১/২ কাপ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
  • জিরা বাটা - ১ চা চামচ
  • হলুদ- ১ চা চামচ
  • লবণ- স্বাদ মতো
  • মরিচ গুঁড়া- ১ চা চামচ
  • তেজপাতা,দারচিনি, এলাচ- ২ টি করে
  • ফুটন্ত গরম পানি- ৬ কাপ
  • তেল- ১/২ কাপ
  • ঘি- ২ টেবিল চামচ

প্রণালীঃ 
  • চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল দিয়ে পিঁয়াজ কুচি ভেজে সোনালী করে নিন এবং অর্ধেকটা তুলে রাখুন।
  • এবার আগে আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিয়ে তাতে ঘি ছাড়া বাকি মসলাগুলো কষিয়ে নিন এবং চাল ডাল দিয়ে ভাজুন। সুন্দর এটা ঘ্রাণ বের হবে কিছুক্ষন ভাজার পর।
  • এবার কষানো গরুর মাংস দিয়ে আরেকটু ভেজে নিন চাল ডাল। এবং পানি দিয়ে ঢেকে দিন।
  • খিচুরি হয়ে গেলে নামানোর আগে ঘি ও বেরেস্তা ছড়িয়ে ১০ মিনিট দমে রাখুন।
  • গরম গরম পরিবেশন করুন সালাদের সাথে।

Source: Priyo.com

আজকে শক্রুবার । সেই সাথে আজ ছুটির দিনও বটে। তাছাড়া বাহিরে বৃষ্টিও পড়ছে। এই ছুটির দিনে একটু স্পেশাল খেতে সবারই মন চায়। আজ সেই সাথে যুক্ত হয়েছে বিজয়ের আনন্দ। আজকের দিনে অনেকেই বাসাবাড়িতে বেড়াতে চলে আসেন মনের আনন্দ ভাগাভাগি করে নিতে। তাই আনন্দ আপ্যায়নে রেঁধে ফেলুন ঝটপট মজাদার ‘চিকেন ভুনা খিচুড়ি’।



উপকরনঃ
মাংসের জন্যঃ 
  • মুরগীর মাংস ১ কেজি
  • চিনা বাদাম বাটা ৪ চা চামচ (ইচ্ছে হলে গুঁড়ো করেও নিতে পারেন)
  • দারুচিনি ৪ টুকরো (মাঝারি আকারের)
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুনবাটা দেড় টেবিল চামচ
  • ধনিয়া ১ চা চামচ
  • জিরা ১ চা চামচ
  • কাঁচা মরিচ বাটা ৩ টেবিল চামচ (ঝাল অনুযায়ী)
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • টক দই ১ কাপের অর্ধেকের কম
  • চিনি ১ চা চামচ
  • লবন স্বাদমতো
  • তেল প্রায় ১ কাপ
খিচুড়ির জন্যঃ 
  • খিচুড়ির জন্য 
  • চাল ১ কেজি
  • হলুদ গুঁড়ো আধা চা চামচ
  • ১ কাপ পেঁয়াজ কুচি
  • ৪-৫ টি মরিচ ফালি
  • আদা-রসুন বাটা ২ চা চামচ
  • ৪/৫ টি এলাচ
  • ৫-৬ টি লবঙ্গ
  • ২ খণ্ড দারুচিনি
  • ২ টি তেজপাতা
  • তেল পরিমাণ মতো
  • গরম পানি পরিমাণ মতো

প্রণালীঃ 
  • মুরগীর মাংস কেটে ধুয়ে নিয়ে একটি বড় পাত্রে মাংসের জন্য রাখা সব কিছু দিয়ে মিশিয়ে মেরিনেট করে রাখুন ৩০ মিনিট।
  • একটি প্যানে সামান্য তেল গরম করে এতে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে এতে মেরিনেট করা মাংস দিয়ে দিন। এবং রান্না করতে থাকুন।
  • মাংস সেদ্ধ হতে সামান্য গরম পানি দিয়ে দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে রাখুন।
  • একটি বড় প্যানে তেল দিয়ে গরম করে নিন। এতে দিন বাকি পেঁয়াজ কুচি। নরম হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে দিন। এরপর গরম মসলা সব দিয়ে দিন ও হলুদ দিন।
  • মসলা একটু ভেজে নিয়ে এতে দিন ধুয়ে রাখা চাল। চাল ভালো করে নেড়ে কষাতে থাকুন।
  • চাল ভালো করে কষানো হলে এতে গরম পানি দিয়ে রান্না করতে থাকুন।
  • চাল প্রায় সেদ্ধ হয়ে এলে রান্না করা মুরগীর মাংস এতে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
  • এবং ঢেকে আরও ১০ মিনিট অল্প আঁচে রাখুন। এবার লবণের স্বাদ বুঝে নিয়ে রান্না ঠিকমতো হলে চুলা থেকে নামিয়ে নিন।
  • ব্যস, এবার উপরে বেরেস্তা, ধনে পাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

Source: Priyo.com

একটু ভিন্ন স্বাদের খাবার খেতে সকলেই চান। বিশেষ করে এমন খাবার যা শীতটাকে একটু দূরে রাখতে পারে। এর পাশাপাশি স্বাস্থ্যকর হলে তো কথাই নেই। তাই আজকে শিখে নিন স্বাস্থ্যকর একটি খাবার ‘মুগ ডালের সবজি খিচুড়ি’। 

উপকরনঃ 
  • আধা কেজি চাল
  • আধা কেজি মুগ ডাল
  • গাজর, আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি সবজি মাঝারি আকারের কুচি ২ কাপ পরিমাণে।
  • ৩/৪ টি পেঁয়াজ কুচি
  • ৬/৭ টি মরিচ ফালি (ঝাল বুঝে)
  • তেজপাতা ২ টি
  • ৩/৪ টি এলাচ
  • ৩/৪ টি লবঙ্গ
  • ২ টি ১ ইঞ্চি পরিমাণে দারুচিনি
  • ২ চা চামচ আদা-রসুন বাটা
  • লবণ স্বাদমতো
  • তেল ৪ টেবিল চামচ
  • আধা চা চামচ হলুদগুঁড়ো
  • আধা চা চামচ জিরা
  • ১ চা চামচ ঘি
  • ২/৩ টি শুকনো মরিচ

প্রণালীঃ 
  • চাল ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
  • এবারে একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিন। এরপর এতে দিন আদা-রসুন বাটা।
  • এরপর একে একে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, হলুদগুঁড়ো, মরিচ ফালি ও লবণ দিয়ে ভালো করে মসলা কষে নিন।
  • মসলা কষা হয়ে এলে এতে চাল-ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবং ২-৩ মিনিট নেড়ে ভাজতে থাকুন। এরপর এতে সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • এরপর পরিমাণমতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে থাকুন।
  • খিচুড়ি একটু নরম হবে। এবং সেদ্ধ হয়ে এলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন।
  • একটি কড়াইয়ে ১ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম করে এতে জিরা দিয়ে দিন। খানিকক্ষণ ভেজে এতে দিন শুকনো মরিচ।
  • এই মিশ্রণটুকু খিচুড়ির ওপর ঢেলে দিন। ও ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।
  • এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম মজা নিন এই সুস্বাদু খিচুড়ির।

Source: Priyo.com

পোলাও-বিরিয়ানির পাশাপাশি ঝটপট তৈরি করা যায় বলে খিচুড়ির চাহিদা কিন্তু বেশ। সাধারণ খিচুড়ির তুলনায় একটু ভিন্ন স্বাদের এবং ভুনা খিচুড়ি তৈরি করতে উৎসাহী থাকেন গৃহিণীরা। ঈদে কুরবানির ঝাল মাংসের সাথে বেশ ভালো মানিয়ে যায় খিচুড়ির আইটেম। তাই আজকে শিখে নিন সহজে সুস্বাদু ‘নওয়াবি ভুনা খিচুড়ি’ রান্নার পদ্ধতি। 



উপকরনঃ 
  • পোলাওয়ের চাল ১ কেজি
  • ডাল ২ কাপ
  • তেল ১ কাপ
  • ঘি ২ টেবিল চামচ
  • ১ কাপ ঘন দুধ
  • আদা বাটা ২ টেবিল চামচ
  • রসুন বাটা ২ টেবিল চামচ
  • ২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ২ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১ চা চামচ আস্ত জিরা
  • ৫/৬ টি কাঁচা মরিচ (ঝাল অনুযায়ী)
  • লবণ স্বাদমতো
  • এলাচ ৬ টি
  • দারুচিনি মাঝারি আকারের ৪ খণ্ড
  • কাবাব মসলা ২ টেবিল চামচ
  • ২ চা চামচ টেস্টিং সল্ট
  • পানি পরিমাণমতো
  • বাদাম কুচি আধা কাপ
  • কিশমিশ আধা কাপ

প্রণালীঃ 
  • প্রথমে চাল ও ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
  • একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে আদা বাটা দিয়ে দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেঁজে নিন।
  • বাদাম কুচি সহ সব মসলা দিয়ে খানিকক্ষণ মসলা কষিয়ে নিন। লক্ষ্য রাখবেন যেন মসলা পুড়ে না যায় হবে।
  • এরপর এতে চাল দিয়ে খানিকক্ষণ নেড়ে চাল কষিয়ে নিন। এতে ঘন দুধ দিয়ে ভালো করে নেড়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন।
  • পানি কমে চাল সেদ্ধ হয়ে এলে কিশমিশ ও ২ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢাকনা বন্ধ করে একটি তাওয়ার ওপর দিয়ে দমে বসান।
  • ১০ মিনিট পর নামিয়ে ঝাল ঝাল মাংসের সাথে পরিবেশন করুন সুস্বাদু ‘নওয়াবি ভুনা খিচুড়ি’।

Source: Priyo.com

আতিয়া আমজাদের ছবিতে দেখুন। জিভে জল আনা অত্যন্ত লোভনীয় চেহারার তেহারিটা দেখেই কি পারফেক্ট মনে হচ্ছে না? একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।

উপকরনঃ 
  • গরুর মাংস ১ কেজি, 
  • দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ, 
  • পেঁয়াজ কুচি দেড় কাপ, 
  • আদা বাটা ৩ টেবিল চামচ, 
  • রসুন বাটা ৩ টেবিল চামচ, 
  • পেঁয়াজ বাটা ১ কাপ, 
  • কাঁচা মরিচ বাটা ১ টে চামচ, 
  • সরিষা বাটা ১ টে চামচ, 
  • কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ, 
  • মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, 
  • ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, 
  • জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, 
  • কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, 
  • তেজপাতা ২টি, 
  • দারচিনি ২ সেমি ৫ টুকরো, 
  • এলাচ ৫টি, 
  • লবঙ্গ ৪টি, 
  • কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া, 
  • সরিষার তেল ১ কাপ, 
  • সয়াবিন তেল হাফ কাপ, 
  • পোলাওয়ের চাল ১ কেজি, 
  • আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ), 
  • লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য গরম পানি ১০ কাপ।
প্রণালীঃ 
  • মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল এবং দই, লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে। 
  • একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেকটা করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন। 
  • মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা পানি দিন। এ সময় অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন। 
  • মাংস সিদ্ধ হয়ে এলে আলু ও ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন। 
  • এবার পোলাও এর জন্য প্যানে বাকি সরিষার তেল এ পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন। চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন। 
  • গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে। লবণ দিন। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন। 
  • সালাদ দিয়ে পরিবেশন করুন।

আর  দু’দিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না!  তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অতিথিদের আপ্যায়নের জন্যে পারফেক্ট  ইলিশ পোলাও। তবে চলুন দেখে নেয়া যাক  এর পুরো প্রণালী।

উপকরণ

  • ·        ইলিশের টুকরা ৬ টি
  • ·        কালিজিরা চাল /পোলাও চাল- ৪ কাপ
  • ·        টক মিষ্টি দই ১ কাপ
  • ·        পেয়াজ বাটা এক কাপ
  • ·        রসুন বাটা এক চা চামচ
  • ·        আদা বাটা ১চা চামচ
  • ·        কাচামরিচ বাটা -আধা চা চামচ
  • ·        কাঁচা মরিচ ১০/১২ টি
  • ·        তেজপাতা ১ টি ,এলাচি ২ টি , দারচিনি ১ টি টুকরা গোটাগোলমরিচ ৪/৫ টি
  • ·        তেল এক কাপ
  • ·        পেয়াজ বেরেস্তা আধা কাপ
  • ·        লবন স্বাদমত
প্রনালী
 দিয়ে মাখিয়ে রাখুন ১০ মিনিট এইবার চুলায় কড়াই দিয়ে তাতে একে একে তেল, পেয়াজ বাটা, রসুন বাটা,কাচা মরিচ বাটা এবং লবন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার তার মধ্যে মাছের টুকরোগুলো ছেড়ে দিন। এরপর মাছগুলো এপিট ওপিট করে তার মধ্যে দই আর ৪/৫ টি কাচামরিচ দিয়ে দিন। একটু নেড়ে ( তবে সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়) ঢাকনা দিয়ে অল্প আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। মাছ হয়ে গেলে সাবধানে মাছের টুকরোগুলো তুলে নিন।

এইবার অন্য একটা পাতিলে তেল দিয়ে গরম মসলা দিন তারপর চাল আর আদার রস দিয়ে চাল টা একটু ভাজুন কড়াইয়ে থাকা ঐ মসলা তাও চাল এর সাথে দিয়ে দিন দিয়ে দিন। চালটা মসলার সাথে ভালোভাবে মেশান এবং পোলাও রান্নার মত পানি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে মধ্যম আঁচে রান্না করুন। পোলাও প্রায় ৯৫ % হয়ে এলে ওপর থেকে কিছু পোলাও তুলে নিন। তারপর মাছগুলো সমান করে বিছিয়ে দিন তার উপরে পেয়াজ বেরেস্তা , কাচামরিচ দিয়ে আর বাকি পোলাও দিয়ে ঢেকে দিন রান্না করা মাছের টুকরোগুলো।  এইবার অল্প আঁচে আরো ১০ মিনিট দমে রান্না করুন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও জ্বিভে জল আনা ইলিশ পোলাও।



রেসিপি - shajgoj.com