ইফতারে চাই ভিন্ন কোন খাবারের আইটেম? তাহলে দেখেনিন আজ আমাদের রেসিপি ইফতারে ঝটপট আলু মেয়নেজ টিক্কি। সহজে ও কম সময়েই তৈরি কওরা যায় আর খেতেও অসাধারণ। রইলো রেসিপি।
উপকরনঃ
আলু সেদ্ধ করে ম্যাশ করা – ২ টা
মেয়নেজ – ৩ চা চামচ
পেঁয়াজ মিহি কুচি – বড় ৩ টা
কাঁচামরিচ কুচি – ১ টেবল চামচ
আদাকুচি – ১ টেবল চামচ
লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
ভাজা ও গুঁড়ো করা সল্টেড পিনাট – ৩ টেবল চামচ
কর্নফ্লাওয়ার -২ টেবল চামচ + ছড়ানোর জন্য
তেল – ২ টেবল চামচ
সাজানোর জন্য : চাট মশলা
প্রণালীঃ
একটি পাত্রে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, লাল মরিচের গুঁড়া, লবণ, মেয়নেজ, বাদাম গুঁড়া এবং দুই টেবল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব একসাথে মেশান।
একটি ননস্টিক প্যানে তেল গরম করুন। হাতে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিন।
এবার আলুর মিশ্রণ থেকে ডো নিয়ে একই আকৃতির বল বানান। বলগুলো প্যানে রেখে চামচ দিয়ে একটু চেপে দিন।
অল্প আঁচে দুই পাশ সোনালী করে ভাজুন। টিক্কিগুলো একটি সার্ভিং প্লেটে রেখে উপর থেকে চাট মশলা ছিটিয়ে দিন। গরম গরম আলু মেয়নেজ টিক্কি পরিবেশন করুন।
ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের এই আলুর চপের একটু অন্যরকম একটি স্বাদ। খুব স্বল্প সময়ে প্রতিদিনের আলুর চপে নিয়ে আসুন দারুণ একটি টুইস্ট। শিখে নিন পুর ভরা আলুর চপের দারুণ রেসিপিটি।
পুরের জন্য উপকরনঃ
আধা কাপ মাংস কিমা (খাসি/গরু/মুরগি) কিমা না থাকলে মাংস ছোটো খণ্ড করে নিয়েও কাজ চালাতে পারেন
৩ টি পেঁয়াজ কুচি
৪/৫ টি কাঁচা মরিচ কুচি
আধা চা চামচ হলুদ গুঁড়ো
আধা চা চামচ জিরা গুঁড়ো
আধা চা চামচ গরম মসলা গুঁড়ো
আধা চা চামচ কাবাব মসলা
১ চা চামচ সয়াসস
১ চা চামচ আদা-রসুন বাটা
২ চা চামচ ধনে পাতা কুচি
২ টেবিল চামচ তেল
লবন স্বাদমতো
আলুর চপের জন্য উপকরনঃ
২ কাপ সেদ্ধ আলু
২ টি পেঁয়াজ কুচি বা বাটা
৩-৪ টি মরিচ বাটা বা কুচি
সামান্য সরিষার তেল
লবন স্বাদ বুঝে
খুব সামান্য ময়দা (প্রয়োজন হলে)
১ টি ডিম ফেটানো
ব্রেডক্রাম্ব
তেল ভাজার জন্য
প্রণালীঃ
প্রথমে প্যানে তেল দিয়ে গরম করে এতে পেয়াঁজ কুচি দিয়ে নরম না হওয়া পর্যন্ত নেড়ে নিন। এরপর এতে দিন আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবন, কাঁচা মরিচ কুচি। কিছুক্ষণ নেড়ে মসলা কষে এলে মাংস দিয়ে নেড়ে মিশিয়ে নিন।
এরপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে দিয়ে কিমার ভাজা ভাজা করে নিন। এভাবে ঝরঝরে মাংসের পুর তৈরি করে নিন।
সেদ্ধ আলু হাতে চটকে এতে পেঁয়াজ, মরিচ, লবন , ধনে পাতা কুচিও সরিষার তেল দিয়ে মেখে ভর্তার মতো তৈরি করে নিন। যদি ভর্তা একটু বেশি নরম হয় তাহলে ময়দা দিয়ে ভালো করে মেখে নিন।
আলু ছোটো ছোটো অংশে ভাগ করে নিয়ে হাতের তালুতে রেখে বাটির মতো তৈরি করে ভেতরে পুর দিয়ে ঢেকে দিন। এরপর একটু চাপ দিয়ে চপের আকার দিন। এভাবে সব চপ তৈরি করে ফেলুন।
একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। ডিম সামান্য লবন দিয়ে ফেটিয়ে নিন। এরপর একটি করে চপ ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এরপর ডুবো তেলে ছেড়ে লালচে করে ভেজে নিন। চাইলে অল্প তেলে হালকা করেও ভেজে নিতে পারেন।
চপ ভেজে একটি কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে নিন। ব্যস, ইফতারে পরিবেশন করুন মজাদার পুর ভরা আলুর চপ।